,

অধিনায়ক হিসেবে রেকর্ডের অপেক্ষায় হেরাথ

স্পোর্টস ডেস্ক : সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে সোমাচন্দ্র ডি সিলভা ১৯৮৩ সালে শ্রীলঙ্কা দলকে সবশেষ নেতৃত্বে দিয়েছিলেন। এবার টেস্টে দেশের হয়ে সে রেকর্ড ভাঙ্গতে যাচ্ছেন লঙ্কান ক্রিকেটার রঙ্গনা হেরাথ। অ্যাঞ্জেলো ম্যাথুসের ইনজুরির সুয়োগে জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ ত্রিদেশীয় সফরে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন ৩৮ বছর ২১৯ দিন বয়সি হেরাথ।

herath1477279672
ইনজুরির কারণে শেষ দুটি টেস্ট সিরিজে দলে থাকতে পারেননি দিনেশ চান্দিমাল। এবারও থাকছেন না শ্রীলঙ্কা দলের এ সহ-অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটে খেলার সময় চোট পাওয়ায় তার হাতে অস্ত্রোপচার হয়েছে। আর দলের এমন দুঃসময়েই অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন অভিজ্ঞ বাহাতি স্পিনার হেরাথ।

আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পেয়েছিলেন ম্যাথুস। গোড়ালীতে পাওয়া সেই চোট এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি। তাই জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে থাকতে পারছেন না ম্যাথুস। তার পরিবর্তে স্কোয়াডে বিকল্প খেলোয়াড়ের নাম এখনো ঘোষণা করেনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তবে দলকে নেতৃত্ব দিতে আসছেন হেরাথ।

শ্রীলঙ্কার হয়ে ৭১টি ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হেরাথ। গত এপ্রিলে সীমিত ওভারের ক্রিকেট থেকে বিদায়ের আগে কখনো অধিনায়কত্ব করেননি তিনি। জুলাই-আগস্টে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্টে বল হাতে ২৮ উইকেট নিয়ে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

১৯৯৯ সালে অভিষেকের পর ক্যারিয়ারে ১৭ বছর পাড়ি দিয়ে আসলেও কখনো দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়নি তার। তবে ক্যারিয়ারের এ সাজবেলায় এসে নিজের ৭৪তম টেস্ট ম্যাচ থেকে গুরুদায়িত্ব পালনের অপেক্ষায় রয়েছেন তিনি। পরিণত কাঁধে শ্রীলঙ্কাকে কতদূর টেনে নিতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে