বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি, বিএসএফ সদস্য নিহত

 

আন্তর্জাতিক ডেস্ক :জম্মুর ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন বিএসএফ সদস্য নিহত হয়েছেন। রবিবার জম্মুর আরএস পুরা সেক্টরের আন্তর্জাতিক সীমানা রেখার কাছে এ গোলাগুলির ঘটনা ঘটে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

72094_f

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তানি সেনারা ভারী শেল ও বন্দুকের গুলি ছুড়ে এই হামলা চালায়। এতে বিএসএফের দুই সদস্য আহত হন। আহতদের একজন সোমবার ভোরে হাসপতালে মারা যান।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন মুখপাত্র জানান, পাকিস্তানি সেনারা রবিবার দুই দফা অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। নিরাপত্তারক্ষীরা এর যথাযথ জবাব দিয়েছে।

এদিকে ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার প্রেক্ষিতে সড়কপথে জরুরি বিমান অবতরণের প্রস্তুতি নিচ্ছে ভারত। এর অংশ হিসেবে দেশজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন জাতীয় সড়কের ওপর জরুরি বিমান অবতরণের উপযোগী রানওয়ে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এরইমধ্যে বিভিন্ন জাতীয় সড়কে অন্তত ২২টি জায়গা চিহ্নিত করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে।

ভারতের সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গাদকারি পিটিআই-কে জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে হাইওয়ে এয়ারস্ট্রিপ তৈরির প্রস্তাব এসেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় চায়, জাতীয় সড়কগুলোর কিছু কিছু অংশকে এমনভাবে তৈরি করা হোক, যাতে প্রয়োজন অনুসারে সেগুলিকে বিমানঘাঁটি হিসেবে ব্যবহার করা যায়।’

হাইওয়ের যে অংশকে এয়ারস্ট্রিপ হিসেবে ব্যবহার করা হয়, সেই অংশকে একটু বিশেষভাবে তৈরি করতে হয়। সেই অংশে অ্যাসফল্টের আস্তরণ অন্যান্য অংশের চেয়ে পুরু হয়। তলায় কংক্রিটের ভিত থাকে। যে কোনও সময় যাতে ওই সব রানওয়েতে যুদ্ধবিমান অবতরণ করানো যায়, তার জন্য সিগন্যালিং এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের পরিকাঠামোও তৈরি রাখা হয়। দেশের যে অংশে বিমানঘাঁটি নেই, যুদ্ধের সময় সেইসব এলাকা থেকেও যাতে বিমানবাহিনীর সদস্যরা কাজ চালাতে পারে, তার জন্যই এই ধরনের পরিকাঠামো তৈরি করা হয়।

হাইওয়ে এয়ারস্ট্রিপ তৈরি করার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এরইমধ্যে একটি কমিটি গঠিত হয়েছে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার। গাদকারি জানিয়েছেন, তার মন্ত্রণালয় খুব শিগগিরই প্রতিরক্ষা মন্ত্রণালয়কে একটি বৈঠকে ডাকতে চলেছে। দেশের ঠিক কোন কোন অংশে হাইওয়ে এয়ারস্ট্রিপ তৈরি করা হবে, ওই বৈঠকেই তা চূড়ান্ত করা হবে।

রাজস্থানে জাতীয় সড়কের ওপর এরকম একটি এয়ারস্ট্রিপ আগে থেকেই রয়েছে। ২০১৫ সালে এ এয়ারস্ট্রিপটি নির্শিত হয়। প্রয়োজন পড়লেই ট্র্যাফিক নিয়ন্ত্রণে এনে সেখানে যুদ্ধবিমান নামানো সম্ভব। উত্তরপ্রদেশের মথুরার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতেও গত বছর পরীক্ষামূলক ভাবে যুদ্ধবিমান নামানো হয়েছে। ভারতীয় বিমানবাহিনীর হাতে থাকা অন্যতম সেরা যুদ্ধবিমান মিরাজ-২০০০ নামানো হয়েছিল যমুনা এক্সপ্রেসওয়েতে। উড়ান বা অবতরণ, কোনও ক্ষেত্রেই যমুনা এক্সপ্রেসওয়েকে পুরোদস্তুর রানওয়ের মতো ব্যবহার করতে মিরাজ-২০০০ যুদ্ধবিমানের সমস্যা হয়নি।

অন্যদিকে পাকিস্তানে ২০০০ সাল থেকেই দুটি মোটরওয়েতে জরুরি অবতরণের জন্য একই ধরনের দুটি রানওয়ে রয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ