,

হাইতির কারগার থেকে পালিয়েছে অন্তত ১৭০ জন বন্দি

 

আন্তর্জাতিক ডেস্ক :হাইতির একটি কারাগার থেকে ১৭০ জনের বেশি বন্দি পালিয়ে গেছে। বন্দিরা পাঁচটি রাইফেল লুট করে। এ সময় কারারক্ষীদের সঙ্গে বন্দিদের গুলি বিনিময়ে একজন রক্ষী ও এক বন্দি নিহত হয়। রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ৪৫ কিলোমিটার দূরের আর্কাহাইয়ে এ কারাগারটি অবস্থিত।

20bb59a09cdf7251c704176c76ac7f18-580cb009ccee7

হাইতি সরকার টুইটারে এই ঘটনার নিন্দা জানিয়ে ঘটনাটিকে কারা বিদ্রোহ হিসেবে অভিহিত করেছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তায় পলাতকদের গ্রেফতার করতে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটি।

বিচারমন্ত্রী ক্যামিল অ্যাডওয়ার্ড জুনিয়র বলেন, ‘এই ঘটনায় এক কারারক্ষী নিহত হয়েছেন।’ তিনি আরও বলেন, ‘এই ঘটনায় এক বন্দি নিহত ও অপর তিনজন আহত হয়েছে।’

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ১১ পলাতক বন্দিকে গ্রেফতার করা হয়েছে। কারাগারের আশপাশের এলাকাগুলোতে চেকপয়েন্ট বসানো হয়েছে।

আর্কাহাইয়ের ওই কারাগারের বন্দিরা কারাগারের পোশাক পরে না। তাই তাদের জন্য সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়া সহজ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৪ অক্টোবর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ম্যাথিউয়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় হাইতি। এতে অন্তত সহস্রাধিক মানুষ প্রাণ হারায়। বিধ্বস্ত হয়ে পড়ে দেশটির অনেক শহর। ম্যাথিউ-এর আঘাতে হাইতির দক্ষিণাঞ্চল প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে। চারিদিকে ছড়িয়ে পড়েছে কলেরা ও পানিবাহিত রোগ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা