,

কাশ্মির নিয়ে মোদিকে ভারতীয় সাংবাদিকের খোলা চিঠি

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতীয় সাংবাদিক সন্তোষ ভট্টাচার্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি খোলা চিঠি লিখেছেন। রাইজিং কাশ্মিরে প্রকাশিত দীর্ঘ এ চিঠিতে সন্তোষ বলেছেন, কাশ্মির ভূখণ্ড আমাদের হতে পারে কিন্তু কাশ্মিরের জনগণ আমাদের সঙ্গে নেই।ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে চারদিন সফর শেষে নিজের অভিজ্ঞতার কথা চিঠিতে উল্লেখ করেছেন সন্তোষ। এতে স্থান পেয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর শক্তিপ্রয়োগ, কাশ্মিরি জনগণের ক্ষোভ এবং কাশ্মির ইস্যুতে ভারতের অদক্ষতার কথা।

5f6c814081102f506e308fc1a467e6df-50808591

মোদির প্রতি সন্তোষ লিখেছেন, নিপীড়নের ফলে ভারতীয় ব্যবস্থার বিরুদ্ধে কাশ্মিরের জনগণের ক্ষোভের কথা আমি আপনাকে জানাতে চাই। ৮০ বছরের বৃদ্ধ থেকে ৬ বছরের শিশুর মধ্যে এ ক্ষোভ রয়েছে।

সন্তোষের ভাষায়, যেসব কাশ্মিরি হাতে পাথর নিচ্ছে না তাদেরও মনে পাথর রয়েছে।

উল্লেখ্য, ৮ জুলাই হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার কাশ্মির বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। বিক্ষুব্ধ কাশ্মিরিরা পাথর ছুড়ে ভারতীয় নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে।

কাশ্মিরের মানুষের পাকিস্তান প্রীতি প্রসঙ্গে সন্তোষ লিখছেন, মাননীয় প্রধানমন্ত্রী অনেকে হয়ত আপনাকে বলেছে যে কাশ্মিরের মানুষ পাকিস্তানকে সমর্থন করে। কিন্তু সত্যিকার অর্থে আমি এমন কোনও মানুষ পাইনি, যিনি পাকিস্তানের প্রশংসা করেছেন। কাশ্মিরের প্রতিটি মোবাইল টাওয়ার ও গাছে পাকিস্তানের পতাকা উড়তে দেখে আমি মানুষকে জিজ্ঞেস করেছিলাম, কেন তারা এটা করছে? জবাবে তারা জানায়, পাকিস্তানকে ঘৃনা করে ভারত। ফলে ভারতকে রাগাতেই পাকিস্তানি পতাকা ওড়ানো হয়।

চিঠিতে কাশ্মিরের মানুষের মন জয় করার জন্য আহ্বান জানান সন্তোষ।

প্রসঙ্গত, ৮ জুলাই অনন্তনাগের কোকেরনাগ এলাকায় সেনা ও পুলিশের বিশেষ বাহিনীর যৌথ অভিযানে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানিসহ তিন হিজবুল যোদ্ধা নিহত হন। বুরহান নিহতের খবর ছড়িয়ে পড়লে কাশ্মির জুড়ে উত্তেজনা শুরু হয়। বিক্ষুব্ধ কাশ্মিরিদের দাবি, বুরহানকে ‘ভুয়া এনকাউন্টারে’ হত্যা করা হয়েছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রথমে পুলওয়ামা ও শ্রীনগরের কিছু অঞ্চলে কারফিউ জারি করা হয়। পরবর্তীতে বিক্ষোভ আরও জোরালো হলে পুরো কাশ্মিরজুড়ে কারফিউ সম্প্রসারিত হয়। পরে চলতি মাসের ১৫ তারিখ পুরো উপত্যকা থেকে কারফিউ প্রত্যাহার করা হয়।

চলমান সংঘর্ষে অন্তত ৮৫ জন কাশ্মিরি বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় সাড়ে ১৩ হাজার মানুষ। এর মধ্যে সাড়ে সাত হাজারেরও বেশি কাশ্মিরি বিক্ষোভকারী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে