,

মোরাতার গোলে শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক : লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ দুই ম্যাচেই পয়েন্ট হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। ড্র হয়েছিল দুটি ম্যাচই।১৯৬৯-৭০ মৌসুমের পর বার্নাব্যুতে কখনো টানা তিন লিগ ম্যাচে ড্র করেনি রিয়াল। কিন্তু রোববার রাতে যেন সেটিই হতে যাচ্ছিল।তবে শেষ মুহূর্তে রিয়ালকে ড্রয়ের হাত থেকে বাঁচিয়েছেন ‘বার্থডে বয়’ আলভারো মোরাতা। ম্যাচ শেষের সাত মিনিট আগে মোরাতার গোলেই অ্যাথলেটিক বিলবাওকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল।

real_madrid1477275642
এই জয়ে লা লিগার শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছে জিনেদিন জিদানের দল।

ঘরের মাঠে ম্যাচের সপ্তম মিনিটেই রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন করিম বেনজেমা। তবে লিডটা ২০ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ২৭ মিনিটে সাবিনের গোলে সমতা ফেরায় বিলবাও। প্রথমার্ধ শেষ হয় ১-১ স্কোরলাইনেই।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে এগিয়ে যাওয়ার বেশ কিছু সুযোগ নষ্ট করেন রিয়ালের খেলোয়াড়েরা। এক সময় তো মনে হচ্ছিল, বার্নাব্যুতে আরেকটি ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে যাচ্ছে জিদানের দল।

এমন সময়েই রিয়ালের ত্রাণকর্তা হয়ে দেখা দিলেন মোরাতা। ৭৫ মিনিটে বদলি হিসেবে মাঠে এসেছিলেন, ৮৩ মিনিটে গোল করে দলকে গুরুত্বপূর্ণ এক জয় এনে দিলেন। নিজের ২৪তম জন্মদিনটা এর চেয়ে ভালো আর কীভাবে উদযাপন করতে পারতেন স্প্যানিশ স্ট্রাইকার!

নবম রাউন্ড শেষে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারানো সেভিয়া ২০ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। এক পয়েন্ট কম নিয়ে তিনে বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা