বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ঘুম থেকে উঠেই সারপ্রাইজড হয়েছি’

 

বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের নজরকাড়া গ্ল্যামারকন্যা পরীমনি। ইতোমধ্যে শৈল্পিক অভিনয় গুণে বিনোদনপ্রেমীদের মন মাতিয়েছেন তিনি। পরী তার রুপের দ্যুতি ছড়িয়ে চলচ্চিত্রাঙ্গনে বিচরণ করছেন। শোবিজ ভুবনে নিজস্বতা বজায় রেখে এগিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।

porimoni_220161024081422

আজ ২৪ অক্টোবর। আজকের এই দিনে বাবা-মায়ের কোলজুড়ে আসেন তিনি। দেখতে পরীর মতো বলে বাবা নাম রাখেন পরীমনি। তার জন্মদিন উপলক্ষে রাজধানীর একটি রেস্তোরাঁয় জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খিরা উপস্থিত থাকবেন বলে জানান এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে পরীমনি রাইজিংবিডিকে বলেন, ‘জীবন থেকে আরো একটি বছর চলে গেল টেরই পেলাম না। জন্মদিন এলেই সবাই অনেক মজা করি। তখন আমি বাচ্চা হয়ে যাই। সবাই আদর করে কেক খাওয়ান গিফট নিয়ে আসেন, চকলেট নিয়ে আসেন। চকলেট এত নিয়ে আসেন যে, ফ্রিজে রাখার জায়গা হয় না। তখন মনে হয় আমি অনেক ছোট।’
তিনি আরো বলেন, ‘আজ সকালবেলা ঘুম থেকে উঠেই সারপ্রাইজড হয়েছি! মা (খালামনি) ঘুম থেকে উঠিয়ে কানের দুল গিফট করে আমাকে অবাক করে দিয়েছেন। দুল দুইটা বেশ বড়। গিফটা পেয়ে পরানটা ভরে গেল। এটাই এ বছরের প্রথম গিফট।’

আজ সেমাবার রাতে জন্মদিনের অনুষ্ঠান শেষ করে পরের দিন উড়াল দিবেন কলকাতায়। সেখানে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজ্বাল’সিনেমার শুটিংয়ে অংশ নিবেন পরীমনি। যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন নবাগত ইয়াশ রোহান।

বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও ভারত থেকে বেঙ্গল বারতা সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে। পরী-রোহান ছাড়াও এতে আরো অভিনয় করছেন, ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের ও প্রসূন আজাদ। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অর্ণব।
এ ছাড়াও পরীমনি জায়েদ খানের বিপরীতে মালেক আফসারী পরিচালিত `অন্তর জ্বালা`, শফিক হাসান পরিচালিত শাকিব খানের বিপরীতে ‘ধুমকেতু, বাপ্পি চৌধুরীর বিপরীতে শাহ আলম মণ্ডল পরিচালিত `আপন মানুষ`, কায়েস আরজুর বিপরীতে শামীমুল ইসলাম শামীম পরিচালিত `আমার প্রেম আমার প্রিয়া`, ডিএ তায়েবের বিপরীতে জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত `সোনাবন্ধু` শিরোনামের সিনেমাগুলোর শুটিং শেষ করেছেন। এ সিনেমাগুলো এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
তাছাড়া পরীমনি এখন সাইমন সাদিকের বিপরীতে সাখাওয়াত হোসেন পরিচালিত `নদীর বুকে চাঁদ`, বাপ্পী চৌধুরীর বিপরীতে এসএম শাহনেওয়াজ সানু পরিচালিত `বুকের মাঝে প্রেমের আগুন` শিরোনামের সিনেমার শুটিং করছেন।

সম্প্রতি দেবাশীষ বিশ্বাসের `মন জ্বলে` শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। অচিরেই এর শুটিং শুরু হবে। এতে পরীর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এ ছাড়া গুণী নির্মাতা এফআই মানিক, সোহানুর রহমান সোহানসহ বেশ কয়েকজন নির্মাতার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। খুব শিগগিরই এসব সিনেমার শুটিং শুরু হবে।

পরীমনি অভিনীত সর্বশেষ ‘রক্ত’ শিরোনামের সিনেমাটি গত ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পায়। যৌথ প্রযোজনার এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেন নবাগত চিত্রনায়ক রোশান।

২০১৪ সালে শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ শিরোনামের সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। এরপর নজরুল ইসলাম খানের ‘রানা প্লাজা’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হন। এতে সাবলীল অভিনয় গুণে চলচ্চিত্র নির্মাতাদের চোখে পড়েন তিনি। এরপর রেকর্ডসংখ্যক সিনেমায় চুক্তিবদ্ধ ও অভিনয় করে আলোচনায় আসেন হালের ক্রেজ পরীমনি।

এ জাতীয় আরও খবর

গোল্ডেন বুটের দৌড়ে এমবাপেকে ছাড়ালেন মেসি

ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি

‘চাপের মুখে আমার খেলোয়াড়রা সেরাটা দেয়’, পিছিয়ে থেকেও জয়ের পর স্কালোনি

‘মেসি জাদুকর, সর্বকালের সেরা খেলোয়াড়’

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড, দ্রুত পরিবর্তন জরুরি

জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম

টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে হারে শুরু বাংলাদেশের

স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত ২৭ আগস্ট

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলায় বাড়লো কারাদণ্ডের মেয়াদ

৫ দিনেই ১ কোটি, কলকাতায় জয়ার জয়জয়কার

ব্রাজিলভক্ত হিমি এবার ইংল্যান্ডের পক্ষে!