,

এক শট দুবার দিলে আত্মবিশ্বাস কমে : শুভশ্রী

50বিনোদন ডেস্ক : নাটক, চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপন—যেকোনো কিছুর শুটিং করতে গেলে এনজি (অগ্রহণযোগ্য) শট হবে, এটাই স্বাভাবিক। তবে কলকাতার শুভশ্রী গাঙ্গুলীর নাকি এনজি শট একেবারে হয় না বললেই চলে। কারণ, শট দেওয়ার সময় তিনি বেশ সতর্ক থাকেন। এমনটাই জানালেন শুভশ্রী এনটিভি অনলাইনকে।

শুভশ্রী বলেন, ‘আমার এক শট দুবার দিলে আত্মবিশ্বাস কমে। সব সময় আমি প্রথম শটে দৃশ্য ওকে করার চেষ্টা করি। তাই এনজি শট হয় না। আমার সৌভাগ্য হলো, প্রথম ছবি থেকে শুরু করে এখন অবধি আমার সব ছবির শুটিংয়ে এনজি শটের রেকর্ড নেই বললেই চলে। শুটিং শুরু করার আগে খুব মনোযোগ দিয়ে আমি চিত্রনাট্য পড়ে নিই। শুটিংয়ের সময় শুধু চরিত্রের মধ্যেই ডুবে থাকি। অন্য কিছুতে মন আমার থাকে না।’

এবার দুর্গাপূজায় শুভশ্রী গাঙ্গুলীর নতুন দুটি ছবি মুক্তি পেয়েছিল। একটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম কি বুঝিনি’, অন্য ছবিটি হলো ‘অভিমান’। ‘প্রেম কি বুঝিনি’ ছবিতে ওম এবং ‘অভিমান’ ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। দুটি ছবি থেকেই দারুণ সাড়া পেয়েছেন বলে জানান শুভশ্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা