,

আবুধাবি টেস্টে চালকের আসনে পাকিস্তান

photo-1477232901স্পোর্টস ডেস্ক : আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই দলের বিস্তর ব্যবধান। ভারতের কাছে সদ্য শীর্ষস্থান হারিয়ে পাকিস্তান আপাতত দুই নম্বরে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ পড়ে আছে অষ্টম স্থানে। তিন ম্যাচের টেস্ট সিরিজেও যেন দুই দলের র‍্যাঙ্কিংয়ের ব্যবধানই প্রতিফলিত হচ্ছে। প্রথম টেস্টে ক্যারিবীয়রা লড়াই করে হার মানলেও চলমান দ্বিতীয় টেস্টে দারুণ সুবিধাজনক অবস্থানে পাকিস্তান। আজ তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিক দল এগিয়ে ৩৪২ রানে। হাতে আছে নয় উইকেট।

ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠলেও শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে না পাওয়ায় প্রথম টেস্টে খেলতে পারেননি ইউনুস খান। তাই দেশের প্রথম দিবারাত্রির টেস্টে অংশ নিয়ে ইতিহাসের পাতায় তাঁর নাম লেখানোও হয়নি। আবুধাবিতে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেই শতকের দেখা পেয়েছেন তিনি। ইউনুসের ১২৭ আর অধিনায়ক মিসবাহ-উল-হকের ৯৬ রানের দুটো চমৎকার ইনিংস পাকিস্তানকে ৪৫২ রানের বড় সংগ্রহ এনে দিয়েছে প্রথম ইনিংসে। দলকে ভালো সংগ্রহ এনে দিতে আসাদ শফিক (৬৮) আর সরফরাজ আহমেদের (৫৬) অবদানও কম নয়। ৯৬ রানে পাঁচ উইকেট নিয়ে শ্যানন গ্যাব্রিয়েল ক্যারিবীয়দের সেরা বোলার।

পাকিস্তানের ইনিংসে একটি শতক, একটি প্রায়-শতক আর দুটি অর্ধশতক। অথচ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে একটিও অর্ধশতক নেই। ড্যারেন ব্রাভো (৪৩), অধিনায়ক জেসন হোল্ডার (অপরাজিত ৩১) আর মারলন স্যামুয়েলস (৩০) লড়াইয়ের চেষ্টা করলেও ২২৪ রানে গুটিয়ে গেছে অতিথি দল। ইয়াসির শাহ চারটি আর রাহাত আলী নিয়েছেন তিন উইকেট।

২২৮ রানের লিড পেলেও ওয়েস্ট ইন্ডিজকে ফলো-অন করায়নি পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সামি আসলামের (৫০) উইকেট হারিয়ে ১১৪ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে তারা। দিন শেষে আজহার আলী ৫২ ও আসাদ শফিক ৫ রানে অপরাজিত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা