,

ঐশ্বরিয়া জানেন সিনেমায় কী দরকার

5-6-kopiyaবিনোদন ডেস্ক : ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর গান, টিজার ও ট্রেলার প্রকাশের পর বলিউডের সব আলোচনার মোড় ঘুরে যায় ঐশ্বরিয়া রাই বচ্চনের দিকে। বিশেষ করে তার ও রণবীর কাপুরের ঘনিষ্ট দৃশ্য নিয়ে চর্চা হতে থাকে বেশি।

আরো শোনা যায়, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ সাবেক এ বিশ্বসুন্দরীকে অল্প সময়ের জন্য দেখা যাবে। সম্প্রতি এসব গুজব নিয়ে মুখ খুলেছেন সিনেমাটির নির্মাতা করণ জোহর।

তার মতে, ঐশ্বরিয়া অসাধারণ অভিনেত্রী। তিনি জানেন সিনেমার জন্য কী দরকার হয়, সেভাবেই আচরণ করেছেন।

‘কুছ কুছ হোতা হ্যায়’ নির্মাতা আরো জানান, এ সিনেমায় চুম্বন বা শরীর দেখানোর কোনো দৃশ্য নেই। ঐশ্বরিয়ার কোনো দৃশ্যে সেন্সর বোর্ড কাটছাট করেনি। বোর্ড সিনেমাটির মূল ভাব বুঝতে পেরেছেন।

তিনি জানান, সিনেমাটিতে কোনো লিপলক দৃশ্য নেই। অভিনয়শিল্পীদের অভিব্যক্তির মধ্য দিয়ে তা বোঝানো হয়েছে।

সিনেমাটিতে চরিত্রের গুরুত্ব অনুসারে ঐশ্বরিয়াকে দেখা যাবে বলেও জানান করণ।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ আরো অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ফাওয়াদ খান। বিশেষ চরিত্রে আছেন শাহরুখ খান, আলিয়া ভাট ও লিসা হেইডেন। সিনেমাটি মুক্তি পাবে ২৮ অক্টোবর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে