,

সিডিউল ফাঁসালেন পরীমনি

porimoniবিনোদন প্রতিবেদক : ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির সিডিউল ফাঁসিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। গত শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে গাজীপুরের হোতাপাড়ায় ছিল ছবির শেষ অংশের শুটিং। আগেই পরীমনির সিডিউল দেওয়া ছিল। তবে কাজটি তিনি করেননি।

ছবিটি পরিচালনা করছেন শামীমুল ইসলাম শামীম। তিনি বলেন, ‘ওইদিন সারাদিনই পরীমনি বাসায় ছিলেন কিন্তু লোকেশনে আসেননি। মোবাইলে কল করে তার কাছে অনেক মিনতি করেছি শুটিং করার জন্য, তারপরও তিনি কথা শোনেননি।’

পরীমনির সিডিউল ফাঁসানোর কারণে ছবির প্রযোজকের লাখ টাকা লোকসান হয়েছে। এর দ্বায় কে নেবে? বললেন নির্মাতা শামীম। জানা গেছে, ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির নির্মাণ কাজ শেষ দিকে। ওইদিন একটি গানের শুটিং ছিল। পরীমনি আসেননি বলে গানটি বাদ দিয়েই ছবির ক্যামেরা ক্লোজ করা হয়েছে। তবে নির্মাতা শামীম আশা করছেন, গানটি না থাকায় ছবির গল্পে কোনো সমস্যা হবে না।

বছর দেড়েক আগে ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির কাজ শুরু হয়। কিন্তু পরীমনি সিডিউল না দেয়ায় ছবির কাজ করতে পারছিলেন না নির্মাতা শামীম। তবে কয়েকদিন আগে পরীমনি সিডিউল দিয়েছিলেন এবং তিন-চারদিনের মত শুটিং হলেও শেষে একদিন ফাঁসিয়ে বেকাদায় ফেলেছেন নির্মাতা-প্রযোজককে।

তবে এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য পরীমনির মুঠোফোনে কয়েক দফা যোগাযোগ করা হলে তিনি শুটিং ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন রেখে দেন।

প্রসঙ্গত, সিডিউল ফাঁসানো চিত্রনায়িকা পরীমনির জন্য নতুন কিছু না, এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। তিনি এর আগে একাধিকবার সিডিউল ফাঁসানো, শুটিং সেট ছেড়ে রাগারাগি করে চলে যাওয়ার কারণে বিতর্কের মুখে পড়েছেন। চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারির ‘অন্তর জ্বালা’, শফিক হাসানের ‘ধুমকেতু’ ছাড়া আরো অনেক ছবির সিডিউল দিয়েও পরীমনি ফাঁসিয়েছেন। সূত্র: আওয়ার নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে