,

খাদিজা হত্যাচেষ্টা মামলা: আদালতে হাজিরা শেষে কারাগারে বদরুল

29597-untitled-11সিলেট প্রতিনিধি : সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টা মামলার আসামি ছাত্রলীগ নেতা বদরুল আলমকে রোববার সিলেট মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

আদালতে হাজিরা শেষে বদরুলকে পুনরায় কারাগারে পাঠানো হয়। আদালত এ মামলার পরবর্তী শুনানি ১৫ নভেম্বর ধার্য করেছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আদালতে হাজিরা শেষে বদরুলকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। খাদিজাকে কোপানোর ওই মামলায় চার্জশিট স্বল্পতম সময়ের মধ্যে দাখিল করা হবে।

উল্লেখ, গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে কলেজের পুকুর পাড়ে তাকে চাপাতি দিয়ে কোপায় ছাত্রলীগ নেতা বদরুল আলম। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে খাদিজার অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসা চলছে খাদিজার। এ ঘটনার পরই ছাত্ররা বদরুলকে ধরে করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

গত ৪ অক্টোবর খাদিজার চাচা বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় গত ৫ অক্টোবর আদালতে ১৬৪ ধারায় খাদিজাকে কোপানোর কথা স্বীকার জবানবন্দি দেন বদরুল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা