,

নিলামে বিক্রি হল ট্রাম্পের নগ্ন মূর্তি!

29592-boroআন্তর্জাতিক ডেস্ক : নিলামে বিক্রি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি। লস অ্যাঞ্জেলেসের এক অনলাইন সংস্থার উদ্যোগে ট্রাম্পের একটি নগ্ন মূর্তি বিক্রি হয়েছে ২০ লাখ ৯৯ হাজার ৪৪২ টাকায় (২১৮৭৫ পাউন্ড)।

দেশটির নিউ ইয়র্ক, সান ফ্রানসিস্কো, ওহিও এবং সিয়াট্ল শহরের বেশ কয়েকটি স্থানে গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট পদপ্রার্থীর নগ্ন মূর্তি দেখা যায়। এসব মূর্তির একটিতেও অণ্ডকোষ নেই। ট্রাম্প বিরোধীদের ‘দ্য এম্পারর হ্যাস নো বল্স’ বিক্ষোভের প্রতীক হিসেবেই মূর্তিগুলো বসানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে রিপাবলিকান দলের প্রতিবাদের মুখে মূর্তিগুলো সরিয়ে ফেলা হয়।

এমনই একটি মূর্তি সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি অনলাইন সংস্থা নিলামে তোলে। শেষ পর্যন্ত ট্রাম্পের ওই মূর্তি ২০ লাখ ৯৯ হাজার ৪৪২ টাকায় বিক্রি হয়। তবে ক্রেতার পরিচয় প্রকাশ করেনি সংস্থাটি।

নিলামের কিছু অর্থ উদ্বাস্তু কল্যাণ তহবিলে দান করা হবে বলে জানিয়েছে নিলামকারী সংস্থাটি। এর আগে, নির্বাচনী প্রচারণায় শরণার্থী সঙ্কটের সমাধানে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে প্রাচীর নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে