,

ভারতের ‘বিরাট’ জয়

India New Zealand Cricketস্পোর্টস ডেস্ক : আর ১৩ দিন পরেই ২৮তম জন্মদিন। আগাম উদ্‌যাপনটা এর চেয়ে ভালোভাবে আর করতে পারতেন না। পরে ব্যাট করে আরও একবার ভারতকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ১০ বল হাতে রেখে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ভারত, সিরিজে এগিয়ে গেছে ২-১ ব্যবধানে।

কয়েক বছর ধরে সেই পরিচিত চিত্রনাট্যই আরও একবার আজ মোহালিতে মঞ্চায়িত হলো। বড় স্কোর তাড়া করে ৪১ রানে ভারতের দুই উইকেট নেই, এরপর হাল ধরলেন কোহলি-ধোনি। দুজনের ১৫১ রানের জুটিতেই ম্যাচটা প্রায় পকেটে পুরে ফেলেছে ভারত। ধোনি অবশ্য ৮০ রান করে আউট হয়ে গেছেন। তবে তার আগেই স্যান্টনারকে ছয় মেরে ওয়ানডেতে ৯ হাজার রান হয়ে গেছে। পরে আরেকটি ছয়ে ভারতের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন। তবে কোহলি সেখানে থামেননি। ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৫৪ রানে। রান তাড়া করে এটা কোহলির ১৬তম সেঞ্চুরি। ম্যাচসেরার পুরস্কারটাও অনুমিতভাবেই গেছে তাঁর হাতে।

তবে নিউজিল্যান্ড যে ২৮৫ রান করতে পারবে, সেটাই এক সময় অসম্ভব মনে হচ্ছিল। ১৯৯ রানে পড়ে গিয়েছিল ৮ উইকেট। সেখান থেকে ম্যাট হেনরি ও জিমি নিশমের ৮৪ রানের জুটিতে বড় স্কোর করেছে। কে জানত, কোহলির জন্য সেই ‘বিরাট’ স্কোরই সামান্য হয়ে যাবে! ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা