,

কুতুবদিয়ায় আসামি ছিনতাইয়ের ঘটনায় এএসআইসহ ৬ পুলিশ আহত

kutubdia_policeনিউজ ডেস্ক : কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের তাবালেরচর বাজারে এক ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)সহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- কুতুবদিয়া থানার এএসআই আমিনুল ইসলাম (৪০),পুলিশ সদস্য ইউছুপ (২৭),রেজাউল (২৬),অসীম বড়ুয়া (২৫),রোপন সেন (২৫) ও ছানি বড়ুয়া (২৫)। আহতদের কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ রবিবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানার এএসআই আমিনুলের নেতৃত্বে এক দল পুলিশ আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালেরচর বাজারে হত্যা মামলার পলাতক আসামি মাহমুদুল হোছনের ছেলে কাদের (২৩ )কে আটক করে। বাজার থেকে কাদেরকে আটক করে থানায় নিয়ে আসার সময় এক দল দুর্বৃত্ত পুলিশের ওপর অতর্কিত আক্রমণ করে এলোপাতাড়ি মারধর পূর্বক হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ খবর পেয়ে কুতুবদিয়া থানার ওসি অংসা থোয়াই অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাত সাড়ে ৯টার সময় কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ওসি অংসা থোয়াই জানান, সরকারি কাজে বাধাঁ প্রদানের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা