,

‘আশা করছি আমরাই জিতব’

স্পোর্টস ডেস্ক :ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিততে বাংলাদেশকে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন ৩৩ রান করতে হবে। ২৮৬ রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ২৫৩ রান করেছে বাংলাদেশ। ৫৯ রানে সাব্বির রহমান ও তাইজুল ইসলাম ১১ রানে ক্রিজে অপরাজিত আছেন।

haturi11477229060
জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে মনে করেন ম্যাচের পঞ্চম দিন ১০-১৫ ওভার ব্যাটিং করার সুযোগ পেলে জয় পাবে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘আগামীকাল (সোমবার) আমরা যদি ১০-১৫ ওভার ব্যাটিং করতে পারি অবশ্যই ম্যাচ জয় সম্ভব। যতটা সম্ভব আমাদেরকে ক্রিজে সময় দিতে হবে। আমাদেরকে প্রথম ১০-১৫ বল বুঝে খেলতে হবে। তাদেরও উইকেট নিতে হবে। লক্ষ্য তাড়ায় আমাদের পুরো ৯০ ওভার আছে।’

তাইজুল ও সাব্বিরের উদ্দেশ্যে কোচের পরামর্শ, ‘তাইজুল যখন ক্রিজে যায় তখন ৪৬/৪৭ রানের প্রয়োজন ছিল। ৫ কিংবা ৬ ওভারে এ রান আমাদের পক্ষে নেওয়া সম্ভব ছিল না। ভালো লেগেছে যে জিনিসটি সেটা হল তারা দুজন ম্যাচটি পঞ্চম দিনে নিয়ে গেছে। এখন চ্যালেঞ্জটা তাদেরই। যত সম্ভব ব্যাটিং করা যায় ততই ভালো। আশা করছি আমরাই জিতব।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা