,

‘নারী ছাড়া জীবন বৃথা’

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান। অনেক দিন ধরেই বলিউডে রাজত্ব করছেন এই অভিনেতা। ক্যারিয়ার জীবনে যেমন তিনি সফল তেমনি ব্যক্তিগত জীবনেও সুখী। এ তথ্য তার ভক্তদের অজানা নয়।

 

448030-srk-raees-crop
কিন্তু সম্প্রতি শাহরুখের চরিত্র নিয়ে বাজে কথা ছড়ায় তার নিন্দুকেরা। যদিও এ পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেননি তিনি। দেরিতে হলেও ভারতীয় একটি ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিয়েছেন শাহরুখ। এ সময় তিনি জানান, এ ধরণের মন্তব্য শাহরুখ ও তার স্ত্রী গৌরীর উপর কোনো প্রভাব ফেলে না।

এ প্রসঙ্গে শাহরুখ খান বলেন, ‘আমি বিনোদন জগতের সঙ্গে যুক্ত তা গৌরী জানে। সিনেমার সঙ্গে যুক্ত থাকলে বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা করতেই হয়। সেই মেলামেশাকে কেউ যদি অন্যভাবে বলে, তাহলে তা নিয়ে কোনো মন্তব্য করার প্রয়োজন আছে বলে মনে করি না। আমি আর গৌরী অন্য কোনো বিষয় নিয়ে চিন্তিত নই। শুধু ভাবনাটা আমাদের সন্তানদের নিয়ে।’

তিনি আরো বলেন, ‘গৌরী জানে আমার খারাপ সম্পর্কে জড়ানোর সময় নেই। যতক্ষণ জেগে থাকি ততক্ষণ শুধু কাজই করি। আর নারী হলেন ভগবানের তৈরি সবচেয়ে সুন্দর, নরম, মিষ্টি এবং বুদ্ধিদৃপ্ত সৃষ্টি। নারী ছাড়া জীবন বৃথা।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে