,

অস্ত্রবিরতি শেষে আলেপ্পোয় ফের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক :তিন দিনের অস্ত্রবিরতি শেষে সিরিয়ার আলেপ্পো নগরীতে শনিবার ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেছে। ব্রিটেনভিত্তিক সিরিয়া বিষয়ক পর্যবেক্ষক সংস্থা সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর জানানো হয়।পর্যবেক্ষক সংস্থাটি জানায়, শনিবার রাতে সংঘর্ষ ও বিমান হামলা হয়েছে। তবে হতাহতের খবর জানা যায়নি। সংগঠনটি অস্ত্রবিরতির সময় নগরীতে মানবিক সাহায্য পৌঁছাতে না পারার ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে।

image-3054

সংস্থাটি জানায়, শনিবার নগরীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ রণক্ষেত্রে বিমান হামলা হয়েছে। এছাড়া আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলের জেলাগুলোতে বিদ্রোহী বাহিনী ও সরকারি সৈন্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে।

বেসমারিক প্রতিরক্ষা গ্রুপ হোয়াইট হেলমেটসের স্বেচ্ছাসেবী ও আলেপ্পোর বাসিন্দা ইসমাইল আল-আব্দুল্লাহ বলেন, অস্ত্রবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তিনি বোমা বর্ষণ ও স্নাইপারদের গুলি করতে দেখেছেন।

শুক্রবার জাতিসংঘ জানায়, নিরাপত্তার নিশ্চয়তার অভাবে নগরীর বিভিন্ন হাসপাতাল থেকে মানুষজনকে সরিয়ে নেয়ার পরিকল্পনা বিলম্ব করতে তারা বাধ্য হয়েছে।

এদিকে রাশিয়া ও সিরীয় সরকার মানবিক করিডোর ব্যবহার করে মানুষজনকে নগরী ছাড়ার আহ্বান জানিয়েছিল। তবে একটি পক্ষ বলেছে, বেসামরিক মানুষ নগরী ছাড়তে পারেননি।

বিদ্রোহী সংগঠন ফাস্তাকিম গ্রুপের কর্মকর্তা জাকারিয়া মালাহিফজি বলেন, করিডোর দিয়ে কেউ এলাকা ছাড়েননি। অল্প সংখ্যক মানুষের একটি দল করিডোর দিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই এলাকায় গোলাবর্ষণ করা হয়। ফলে তারা করিডোর পার হতে পারেনি।

উল্লেখ্য, গত সপ্তাহে একতরফা অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছিল রাশিয়া। দেশটি গত বছরের সেপ্টেম্বর থেকে সিরীয় সরকারের সমর্থনে সেখানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে