বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা সভাপতি, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক

hasina-kader-asraf220161023171120আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের নির্বাচিত হয়েছেন। আজ রোববার বিকেলে দলের সম্মেলনের দ্বিতীয় দিনে শেখ হাসিনা সভাপতি পদে পুনর্নির্বাচিত হলেন। আর ওবায়দুল কাদের প্রথম বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

এই কমিটি আগামী তিন বছরের জন্য নির্বাচিত হলেন।

আওয়ামী লীগের ২০ তম কাউন্সিলে সাধারণ সম্পাদক হলেন সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি হলেন দলটির ১০ম সাধারণ সম্পাদক।
রোববার ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এর আগে ওবায়দুল কাদেরর নাম সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করেন সৈয়দ আশরাফুল ইসলাম।
অন্যদিকে সৈয়দ আশরাফুল ইসলামকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে দলের সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করা হয়েছে। নতুন গঠনতন্ত্রে পদের সংখ্যা ৭৩ থেকে বেড়ে ৮১ করা হয়েছে। সভাপতিম-লীর পদ বেড়েছে চারটি। যুগ্ম সাধারণ ও সাংগঠনিক সম্পাদক পদ বেড়েছে একটি করে। সদস্য পদ বেড়েছে ২টি।
কাউন্সিল শুরুর আগে থেকেই সাধারণ সম্পাদক কে হচ্ছেন এ নিয়ে চলছিলো জোর আলোচনা। সামনে চলে এসেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ছাত্রলীগের এক সময়ের সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নাম। যদিও কয়েকদিন ধরে আলোচনায় ছিলেন বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নাম। তবে এখন এদের মধ্যে দু’জনের নামই আলোচনা হচ্ছে সর্বত্র। এরা হলেন সৈয়দ আশরাফ ও ওবায়দুল কাদের।
দলের সভাপতি পদে গত ৩৫ বছরের মতো এবারও অপ্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাকে ছাড়া অন্য কাউকে সভাপতি মানবেন না বলে ইতোমধ্যে দলের জাতীয় কমিটি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্যরা ঐক্যবদ্ধভাবে জানিয়ে দিয়েছেন। তবে কে হচ্ছেন এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এ নিয়ে দলের ভেতরে-বাইরে চলছে চুলচেরা বিশ্লেষণ।
আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর তিন সদস্য জানান, বিগত ৩টি সম্মেলন পর্যালোচনা করে দেখা গেছে, সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে ২০০২ সাল থেকে যে কয়েকজনের নাম সাধারণ সম্পাদক হিসেবে তারা শুনে আসছেন তাদের মধ্যে ওবায়দুল কাদের অন্যতম। ২০০২ সালে তিনি এ পদের প্রার্থীও হয়েছিলেন। অবশ্য ওয়ান ইলেভেনের প্রেক্ষাপটে দলের ভূমিকার প্রশ্নে ২০০৯ সালের সম্মেলনে সৈয়দ আশরাফ সাধারণ সম্পাদক হচ্ছেন সেটা আগেভাগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। এদিকে সাধারণ সম্পাদকের দৌঁড়ে বরাবরের মতো আলোচনায় থাকা ওবায়দুল কাদের বিগত কিছুদিন ধরে বেশ খানিকটা পিছিয়ে ছিলেন। দলের গুরুত্বপূর্ণ পদটি পাবেন না-এমনটা তিনি নিজেও মনে করতেন।
গত ১৯ সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অনেকটা স্বতঃপ্রণোদিত হয়ে তার আভাসও দেন। ওই অনুষ্ঠানে সাধারণ সম্পাদকসহ দলের অন্য কোনও পদে প্রার্থী হবেন না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সবাই নেত্রীর ওপর আস্থাশীল। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন যখন হয় আমি মাঝে-মাঝে বিব্রত হই, লজ্জাও পাই। মনে অনেক প্রশ্নও জাগে। সম্মেলনকে সামনে রেখে আলাপ-আলোচনা আসে, পত্রিকায় ছবি বের হয়। আমি আপনাদের পরিষ্কারভাবে বলতে চাই, আমি আওয়ামী লীগের কোনও পদে প্রার্থী নই।’
ওবায়দুল কাদেরের এই বক্তব্যের পর দলের ভেতরে-বাইরে সবাই ধরেই নিয়েছিলেন, পদে আসার সম্ভাবনা নেই মনে করেই তিনি কোনও প্রসঙ্গ ছাড়াই ওই মন্তব্যটি করেন।
গত বুধবার দুপুর থেকেই এ পরিস্থিতি নতুন মোড় নিয়েছে বলে আওয়ামী লীগের নেতারা মনে করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের আগে ওবায়দুল কাদেরকে গণভবনে ডেকে পাঠান। সেখানে প্রধানমন্ত্রী তাকে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করার প্রস্তুতি নিতে বলেন বলে ওবায়দুল কাদের তার ঘনিষ্ঠ একাধিক নেতার কাছে দাবি করেছেন। বৃহস্পতি ও শুক্রবার ওবায়দুল কাদেরকেও ফুরফুরে মেজাজে দেখা গেছে। তার অনুসারীদের মধ্যেও বেশ উচ্ছ্বাস দেখা দিয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ওবায়দুল কাদেরের কার্যক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমপ্রতি বেশ খুশি বলে জানা গেছে। বিশেষ করে পদ্মা সেতু নির্মাণ কার্যক্রম তদারকি ও বিভিন্ন স্থানে তার আকস্মিক ভিজিটের বিষয়ে প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করেছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ