,

জয়ের স্বপ্ন উঁকি দিচ্ছে বাংলাদেশের দরজায় (সরাসরি দেখুন)

abbir-testস্পোর্টস ডেস্ক : দেখাই যাচ্ছে। বাংলাদেশের দরজায় উঁকি দিচ্ছে জয়ের স্বপ্ন। ইংল্যান্ডকে প্রথমবারের মতো টেস্টে হারানোর হাতছানি। আর মাত্র ১০৭ রান। তাহলেই চট্টগ্রামে উড়বে বিজয় কেতন। কিন্তু শীর্ষ ৬ ব্যাটসম্যানের ৫ জনই আউট হয়ে ফিরে গেছেন! অধিনায়ক মুশফিকুর রহিম (২২) অভিষিক্ত সাব্বির রহমানকে (২৫) নিয়ে ধরে রেখেছেন স্বপ্নটা। ২৮৬ রানের জয়ের লক্ষ্যে চতুর্থ দিনের চার বিরতিতে মুশফিকের দল গেছে ৫ উইকেটে ১৭৯ রান তুলে।

সকালে ৪.২ ওভারের মধ্যে ইংল্যান্ডের শেষ ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ২৪০ রানে অল আউট প্রতিপক্ষ। প্রথম ইনিংসের লিডে তারা এগিয়ে থাকল ২৮৫ রানে। এত বড় টার্গেট তাড়া করে কখনো জেতেনি বাংলাদেশ। তার ওপর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটসম্যানদের জন্য উইকেট দারুণ কঠিন।

ইংল্যান্ডের দুই ইনিংসের ২০ উইকেটের ১৮টি নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। আবার বাংলাদেশের প্রথম ইনিংসের ৬ উইকেট ইংলিশ স্পিনারদের। চতুর্থ দিনের ভাঙা উইকেটে স্পিনাররা ছড়ি ঘুরাবে জানা ছিল। তাই ঘটছে। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৫টি উইকেটই নিয়েছেন স্পিনাররা। ২টি করে উইকেট দুই অফ স্পিনার মঈন আলি ও গ্যারেথ ব্যাটির। একটি লেগ স্পিনার আদিল রশিদের।

জয়ের ইতিহাস গড়ার লড়াইয়ে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের শুরুটা চমৎকার ছিল। কিন্তু ৩৫ রানের জুটির পর তামিম (৯) ফিরলেন। মুমিনুল হক ও ইমরুলের মধ্যে ৪৬ রানের জুটি হলো। কিন্তু লাঞ্চের ২ ওভার আগে দারুণ খেলতে থাকা ইমরুলও (৪৩) আউট।

২ উইকেটে ৮৬ রান নিয়ে লাঞ্চ থেকে ফিরে দ্রুত ১০০ পেরিয়ে গেল টাইগাররা। কিন্তু মাত্র ৫ রানের মধ্যে আউট হয়ে গেলেন দুই ব্যাটসম্যান। প্রথমে মুমিনুল (২৭)। তারপর মাহমুদ উল্লাহ (১৭)। জয়ের আশা ধরে রাখতে শেষ প্রমাণিত জুটি মুশফিক ও সাকিবকে দারুণ কিছু করতে হয়। কিন্তু ৩২ রানের পর ভাঙে তাদের জুটি। মঈন সর্বনাশটা করলেন। ক্যাচ দিয়ে ফিরলেন সাকিব (২৪)। কিন্তু ওখান থেকই সাব্বিরকে নিয়ে হাল ধরেছেন মুশফিক। ষষ্ঠ উইকেটে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুট তাদের।

https://www.youtube.com/watch?v=a5_XqaKME4Y&feature=player_embedded

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা