,

বিচ্ছেদ ভুলে ডিনার ডেটে মালাইকা-আরবাজ!

 

বিনোদন ডেস্ক :আরবাজ় খান আর মালাইকা অরোরা খানের ব্রেক আপের খবর প্রকাশ্যে এসেছিল জানুয়ারি মাসে। তারপর বেশ কয়েকমাস এনিয়ে জলঘোলা হয়। তাঁরা বিচ্ছেদের কথা স্বীকারও করেন। এবার আবার তাঁদের একসঙ্গে দেখা গেছে। শোনা যাচ্ছে মালাইকা আরবাজ়ের সম্পর্ক নাকি আবার ঠিক হচ্ছে।

ar-binodon69

জানুয়ারি মাসে শোনা গিয়েছিল, আরবাজ খানের থেকে নাকি আলাদা হচ্ছেন মালাইকা অরোরা খান। কারণ জানাননি কেউই। কিন্তু বিচ্ছেদের কথা স্বীকার করেছিলেন দু’জনেই। তবে এও তাঁরা জানিয়েছিলেন, ব্রেক আপ নয়। ব্রেকে আছেন তাঁরা। তাঁদের সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছে গিয়েছিল, যে খানিকটা দূরত্ব জরুরি হয়ে পড়েছিল। তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

তবে ব্রেকে থাকলেও একাধিকবার একসঙ্গে দেখা করেছেন মালাইকা-আরবাজ়। মার্চে, জুলাইয়ে একসঙ্গে দেখা গেছে তাঁদের। যতবার দেখা গেছে, ততবারই প্রশ্ন উঠেছে, তাহলে কি সব ঠিক হয়ে গেছে? সম্পর্কে ফিরছেন মালাইকা-আরবাজ়? সেই উত্তর পাওয়া যায়নি।

তবে আবার এক ডিনার ডেটে দেখা গেছে মালাইকা ও আরবাজ়কে। একসঙ্গে ডিনার সারলেন তাঁরা। বুধবার রাতে মালাইকা, অমৃতা অরোরা ও তাঁদের মা জয়েসের সঙ্গে ডিনার করেন আরবাজ়। উপস্থিত ছিলেন অমৃতার স্বামী শাকিলও।

বান্দ্রার একটি রেস্তোরাঁয় ডিনার সারেন তাঁরা। তবে তারপর আলাদা আলাদা গাড়িতে রওনা হন মালাইকা ও আরবাজ। কিন্তু টুইস্ট এখানেই। মালাইকার গাড়িতে তিনি একা ছিলেন। কিন্তু আরবাজ়ের সঙ্গে ছিলেন মালাইকার বোন অমৃতা ও ভগ্নিপতি শাকিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা