,

জিকির দ্বারাই মানবাত্মা স্বস্তি ও শান্তি লাভ করে

14813460_2153348194889727_1971572688_n-550x286দেহ ও আত্মার সমন্বিত রূপের নাম মানুষ। ইসলাম স্বভাব অনুকূল জীবন ব্যবস্থা। অস্বাভাবিক বা প্রকৃতি বিরুদ্ধ কোনো কিছুর অস্তিত্ব ইসলামে নেই। দেহ ও আত্মা উভয়টিকে ইসলাম স্বীকার করে ও সম্মান করে।
আমাদের দেহের জন্য যেমন কিছু গুরুত্বপূর্ণ নির্ধারিত সময় আছে। যখন দেহের প্রয়োজন প্রবল হয়ে উঠে। সে সময়ের হেরফের দেহের জন্য কষ্টকর ও ক্ষতিকর হয়। তেমনি আমাদের আত্মার জন্যও কিছু গুরুত্বপূর্ণ নির্ধারিত সময় আছে। যখন আত্মার প্রয়োজন প্রবল হয়ে উঠে। সকাল, দুপুর ও রাতে তিনবেলা খাবার গ্রহণ করা, রাতে ঘুমানো, পূর্বাহ্নে গোসল করা ইত্যাদি সময়ের কাজগুলো দেহের সুস্থ্যতার সঙ্গে নিবিড় সম্পর্ক রাখে। আত্মার প্রয়োজন ও চাহিদা প্রবল হয়ে উঠে সকাল, সন্ধ্যা ও শেষ রাতে। তাই এই সময়গুলোতে জিকিরের প্রতি আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে কারিমেও সকাল-সন্ধ্যায় জিকির করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, ‘হে ঈমানদারগণ আল্লাহর জিকির অনেক বেশি করে করো। সকাল-সন্ধ্যা জিকির করো।’ -সূরা আহযাব : ৪১-৪২
পানাহার, নিদ্রা, গোসল দেহকে সতেজ করে। ক্লান্তি দূর করে দেহে স্বস্তি আনে। আত্মার ক্ষুধা, পিপাসা ও ক্লান্তি দূর হয় আল্লাহর জিকির দ্বারা। আল্লাহর জিকির দ্বারা মানবাত্মা স্বস্তি ও শান্তি লাভ করে, পূর্ণ সতেজ হয়ে উঠে । এ প্রসঙ্গে পবিত্র কুরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘জেনে রাখ, আল্লাহর জিকির দ্বারা মানুষের কলব শান্ত হয়। -সূরা রাদ : ২৮
পবিত্র কুরআনের অন্যত্র আরও ইরশাদ হয়েছে, তুমি বিনীতভাবে ভীতপ্রদ অবস্থায় অনুচ্চস্বরে সকাল-সন্ধ্যা মন দিয়ে তোমার প্রভুর জিকির করো। যারা জিকিরের ব্যাপারে অলস তুমি তাদের দলভূক্ত হবে না। -সূরা আরাফ : ২০৫
আমরা জানি, দেহ সুস্থ-সবল ও কর্মক্ষম রাখার জন্য সমান্য খাবার যথেষ্ট নয়। আবার একই ধরণের খাবারও যথেষ্ট নয়। বরং পরিমাণ মতো পুষ্টিকর খাবার গ্রহণ করতে হয়। আত্মাকে সুস্থ-সবল রাখার জন্যও যৎসামান্য জিকির যথেষ্ট নয়। আত্মার চাহিদা, প্রয়োজন পূরণ ও আত্মাকে সবল রাখার জন্য পরিমাণ মতো জিকির করতে হবে এবং এমন জিকির করতে হবে যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা