,

মেসি-নেইমারদের ওপর বোতল নিক্ষেপ (ভিডিও)

 

স্পোর্টস ডেস্ক : ম্যাচের দ্বিতীয়ার্ধে তখন যোগ করা সময়ের খেলা চলছিল। বার্সেলোনা-ভ্যালেন্সিয়া ম্যাচে ২-২ গোলে সমতা।এমন সময়েই নিজেদের বক্সে লুইস সুয়ারেজকে ফেলে দিলেন ভ্যালেন্সিয়ার আইমেন আবদেনুর। বাঁশি বাজাতে কোনো ভুল করেননি রেফারি, পেনাল্টি।পেনাল্টি থেকে বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসিও গোল করতে কোনো ভুল করেননি। আর এই গোলটি উদযাপনের সময়ই ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।

barcelona1477187310

ভ্যালেন্সিয়ার কোনো উগ্র সমর্থক মেসি-নেইমারদের ওপর পানির বোতল ছুড়ে মারল গ্যালারি থেকে। বোতলের আঘাতে নেইমার আর সুয়ারেজ তো মাটিতে লুটিয়েও পড়লেন। তবে ভাগ্য ভালো যে, বড় কোনো চোট পাননি তারা।

মেসির ওই পেনাল্টি গোলেই শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার মাঠে ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে বার্সাকে এগিয়েও দিয়েছিলেন মেসিই। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে দুই গোল করে বার্সাকে চাপে ফেলেছিল ভ্যালেন্সিয়া। পরে সুয়ারেজ গোল করে সমতা ফেরানোর পর মেসির ওই জয়সূচক গোল।

https://youtu.be/9qhsxPNTwiA

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা