,

সিগারেটখোর শিম্পাঞ্জি [ভিডিও]

simpanzeeডেস্ক রিপোর্ট : পুরো বিশ্বে মাদকের বিরুদ্ধে ব্যাপক প্রচার প্রচারণা চলছে। ধুমপানে নিরুৎসাহিত করতে বিভিন্ন দেশ বিভিন্ন পন্থা অবলম্বন করছে। কোনো কোনো দেশে প্রকাশ্যে সিগারেট টানলে জরিমানা আবার কোথাও সিগারেটের প্যাকেটে ভয়ংকর ছবি যুক্ত করা হচ্ছে।

তবে এরই মধ্যে এক সিগারেটখোর শিম্পাঞ্জির ছবি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। অবশ্য শিম্পাঞ্জিটাকে সিগারেটে আসক্ত করা হয়েছে।

শুধু মানুষকে বিনোদন দেয়ার জন্যই এমন কাজ করেছে উত্তর কোরিয়ার চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

আজালিয়া নামে এই মেয়ে শিম্পাঞ্জিটির দিনে এক প্যাকেট করে সিগারেট লাগে। কোরিয়ার ওই চিড়িয়াখানায় শিম্পাঞ্জিটির জনপ্রিয়তা তুমুল।

আর তার এই জনপ্রিয়তার অন্যতম কারণ হল সিগারেট সেবন। মহা কায়দায় সে সিগারেট ধরায়। ততোধিক কায়দায় সে ধোঁয়া ছাড়ে। আর সেই দৃশ্য দেখতে ভিড় করে ছোট-বড় সবাই।

লাইটার দিয়ে নিজেই সিগারেট ধরাতে সিদ্ধহস্ত আজালিয়া। লাইটার ছাড়াও জ্বলন্ত একটি সিগারেট থেকে আরেকটি সিগারেট ধরাবার পদ্ধতিও জানে সে।

চিড়িয়াখানায় বেড়াতে আসা সাধারণ মানুষ আজালিয়ার এমন কাণ্ডে বিনোদন পেলেও বেশ চটেছে অ্যানিম্যাল রাইটস সংস্থাগুলো।

তারা সোশ্যাল মিডিয়ায় কড়া সমালোচনা শুরু করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের।

তারা একে ‘অ্যানিম্যাল ক্রুয়েলটি’ হিসেবেই দেখছেন। কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, আজাইলা কেতা করে সিগারেট ধরায় এবং টানে বটে, কিন্তু সে ধোঁয়া ইনহেল করতে পারে না। তার সিগারেট খাওয়া মানে, মুখে ধোঁয়া রেখে ফুরফুর করে তা ছেড়ে দেয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা