,

মুক্তিতে বাধা নেই ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’

image-4287বিনোদন ডেস্ক : অবশেষে মুক্তি পাচ্ছে করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ছবিটি। আগামী ২৮ অক্টোবর ছবিটি মুক্তি পাবে। পাকিস্তানি শিল্পী কারণে এতদিন আটকে ছিল ছবিটি।

পাক শিল্পী ফওয়াদ খান থাকার কারণে ছবিটির মুক্তিতে বাধা ছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। তবে ছবিটি মুক্তিতে আর কোনো বাধা দেবেন না বলে জানিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। পাক শিল্পীদের নিয়ে ভবিষ্যতে ছবি করা উচিত কি না, সে ব্যাপারে দ্বিধাবিভক্ত বলিউডও।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এর পরিচালক করন জোহর একটি ভিডিও মেসেজে জানিয়েছেন, পাক শিল্পীদের নিয়ে আর কাজ করবেন না তিনি।

দ্য ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া লিমিটেড’এর প্রেসিডেন্ট মুকেশ ভট্ট বলেন, ‘আমরা এনটারটেনার। শিল্পীদের সঙ্গে কাজ করতে চাই। তারা পাকিস্তান, চীন না আফ্রিকা থেকে আসছেন, তাতে কিছু আসে-যায় না।’

ছবিটিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর, আনুষ্কা শর্মা ও পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। কাশ্মীরের উরিতে সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর দু-দেশের উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে ভারতের কোনও ছবিতে পাকিস্তানি শিলপী কাজ করতে পারবে না বলে জানায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। তাদের বিরোধিতায় প্রশ্নের মুখে পড়ে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ছবির মুক্তি।

সম্প্রতি এক সাংবাদিক বৈঠক করে মহারাষ্ট্র নির্মাণ সেনা সভাপতি অ্যামি খোপকার জানান, ‘যেদিন পাকিস্তান ভারতে আক্রমণ বন্ধ করবে, জঙ্গি হামলা বন্ধ করবে সেদিনই আমরা পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়াবো ৷ কারণ, উরি হামলা পর ভারতে থাকা পাকিস্তানি অভিনেতারা এই নিয়ে কোনও মন্তব্যই করেনি ৷’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে