বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চেপে ধরেও উল্টো চাপে বাংলাদেশ

image-4300স্পোর্টস ডেস্ক : ৫ দিনের ম্যাচে অসংখ্য বাঁক। অনেক ঘাত প্রতিঘাত, নাটকীয়তা। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ২২১ তুলে বাংলাদেশ পুরোপুরি ম্যাচে, লিড নেওয়ার স্বপ্ন। শনিবার ঘন্টা খানের মধ্যে নতুন দৃশ্যপট।সেই বাংলাদেশ ব্যাট ফুটে, প্রথম ইনিংসে মাত্র ২৪৮ রানে অলআউট হয়ে।

ফের চিত্রনাট্যের পরিবর্তন। এবার ব্যাকফুটে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে এক পর্যায়ে ৬৫ রানে নেই তাদের ৫ উইকেট। ইংল্যান্ডকে ১২০-১৪০ রানে অলআউট করে ম্যাচ জয়ের হিসেব নিকেশ শুরু হয়ে গেছে ততক্ষণে।কিন্তু সময়ের সঙ্গে সেই স্বপ্ন ফিকে হয়েছে শুধু। খাদের কিনারা থেকে রাজপথে ওঠে এসেছে ইংরেজরা। ৯ উইকেটে ২২৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে তারা। বাংলাদেশের চেয়ে সফরকারীরা ২৭৩ রানে এগিয়ে, হাতে দুই উইকেট।

চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জেতা শুধু কঠিনই নয়, অত্যন্ত কঠিন।চট্টগ্রামের উইকেটের যা চরিত্র তাতে রবিবার ব্যাট করা খুবই কঠিন হয়ে পড়বে। উইকেটে আরো বেশি টার্ন পাবেন বোলাররা।

বাংলাদেশের স্বপ্নে আস্তে আস্তে বালি ঢেলে দেন বেন স্টোকস-বেয়ারস্টো জুটি, যারা বাংলাদেশ সফরে প্রতিনিয়তই টাইগারদেরমাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন।বাংলাদেশকে হতাশ করে ১২৭ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে নিয়ে গেছেন এমন জায়গায়, যেখান থেকে জয়ের স্বপ্ন দেখা সহজ।

ইংল্যান্ডের ২৯৩ রানের জবাবে ৫ উইকেটে ২২১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ লিডের স্বপ্ন দেখিছিল। কিন্তু হলো না। ব্যাটিংয়ে তালগোল পাকিয়ে ঘন্টা খানের মধ্যেই অল আউট সাকিবরা, মাত্র ২৪৮ রানে। লিড নেওয়া তো দূরের কথা, উল্টো ৪৫ রানে পিছিয়ে দারুণ চাপে পড়ে যায় স্বাগতিকরা।

শুক্রবার ৫ উইকেটে ৭৪ ওভার ব্যাট করলেও শনিবার বাকি পাঁচ উইকেটে মাত্র ১২ ওভার ব্যাট করতে পেরেছে বাংলাদেশ। এই ১২ ওভারে এসেছে মাত্র ২৭ রান। মানে শেষ ২৭ রান তুলতে ৫ উইকেট হারাতে হয়েছে স্বাগতিকদের।

প্রথম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। কিন্তু গুরুত্বপূর্ণ এই সেশনে দাঁড়াতেই পারেনি ব্যাটসম্যানরা।

সাকিবকে জলদি ফেরানোর গেমপ্ল্যান নিয়ে মাঠে নেমেছিল ইংল্যান্ড। তাতেও সফল তারা। বুদ্ধিমান মঈন আলী লোভ দেখালেন সাকিবকে। সেই লোভে সহজেই ধরা দিলেন সাকিব। শট বল দিয়ে সাকিবকে বড় শট খেলার আমন্ত্রণ জানান মঈন। যাতে উইকেট থেকে বেরিয়ে আসেন সাকিব, সুযোগ আসে স্ট্যাম্প করার। মঈন আলীর সেই প্ল্যান কাজে দিল।

উইকেট থেকে অনেকটা বেরিয়ে বড় শট খেলতে গেলেন সাকিব। বলে ব্যাট লাগাতে পারলেন না। স্ট্যাম্প হয়ে ফিরলেন ড্রেসিংরুমে, দলকে মহাবিপদে ফেলে।

নাইট ওয়াশ ম্যান শফিউল ২ রান করলেও তার কাজটা মোটামুটি পালনই করছেন বলা যায়। কারণ ২৯টি বল মোকাবেলা করেছেন তিনি। বল হাতে অভিষেক ম্যাচটা স্মরনীয় করে রাখলেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন মেহেদী হাসান মিরাজ। আউট হয়েছেন মাত্র ১ রান করে, চার বল মোকাবেলায়। এরপর সাব্বির ১৯ রানে আউট হলে বাংলাদেশের ইনিংস থেমে যায় ২৪৮ রানে।

ইংল্যান্ডের পক্ষে বেন স্টোকস ৪টি, মঈন আলী ৩ উইকেট নেন।

৪৫ রানে এগিয়ে থাকার সুবিধে নিয়ে লাঞ্চের ঘন্টা খানেক আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তবে সাকিব ও মিরাজের স্পিন ফাঁকে পা দিয়ে দ্রুত হয়ে যান কুক (১২), ডাকেট (১৫) ও রুট(১)।

ব্যাট হাতে সকালে দায়িত্ব পালন করতে না পারলেও বল হাতে জাদু দেখান সাকিব আল হাসান। কুকের উইকেট মিরাজ নিলেও ডাকেট (১৫) ও জো রুটকে (১) পরপর আউট করে সাকিব স্বস্তি এনে দেন বাংলাদেশ শিবিরে। ১১.২ ওভার ব্যাট করে ৩ উইকেটে ২৭ রান নিয়ে লাঞ্চে যায় ইংল্যান্ড।

লাঞ্চের পর বাংলাদেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন ব্যালান্স ও মঈন। তবে এ জুটিকে বেশি দূর যেতে দেননি তাইজুল। প্রথম ওভার বল করতে এসে প্রথম বলেই তিনি ফিরিয়ে দেন ব্যালান্সকে। এরপর ১৪ রানে মঈনকে আউট করে ইংল্যান্ডের ব্যাটিং ধ্বস নামান সাকিব আল হাসান।

স্টোকস ও বেয়ারস্টো বারবার দেয়াল হয়ে দাঁড়াচ্ছেন বাংলাদেশের সামনে। এদিনও হলেন। বাংলাদেশকে হতাশ করে ১২৭ রানের পার্টনারশিপ গড়েন তারা। মাত্র ৬২ থেকে তারা দলের রান নিয়ে যান ১৮৯ তে।

বেয়ারস্টেকে ৪৭ রানে রাব্বি ও বেন স্টোকসকে ৮৫ রানে ফেরান সাকিব আল হাসান ফেরালেও ততক্ষণে ২৪২ রানের লিড নিয়ে ফেলেছে ইংল্যান্ড, এই উইকেটে যা বিরাট। আর দিন শেষে ২৭৩ রানে লিড। ব্রড আছেন ৯ রানে অপরাজিত। রবিবার সকালে আরো কিছু রান হবে নিশ্চয়ই।

তার আগে আদিল রশিদকে ৯ রানে আউট করে পাঁচ উইকেট পুরণ করে ব্যাটিংয়ের হতাশা বোলিংয়ে পুষিয়ে দিয়েছেন সাকিব। মিরাজ, রাব্বি ও তাইজুল একটি করে উইকেট নেন।

পূর্ণাঙ্গ স্কোরকার্ড বাংলায় দেখতে পাশের লিংকে ক্লিক করুন-ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২২৮/৮, ওভার ৭৬

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ