,

এবার আইফোন ৭-এ বিস্ফোরণ

স্যামসাংয়ের পর এবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে অ্যাপলে আইফোন ৭ এ। অস্ট্রেলিয়ার এক ব্যক্তি তার পুড়ে যাওয়া আইফোনের ছবিটি প্রকাশ করেছেন।ম্যাট জোনস নামের ওই ব্যক্তি জানিয়েছে, ফোনটি একটি কাপড়ে মুড়ে রেখে গিয়েছিলেন পার্ক করা গাড়িতে। সেই ফোনই বিস্ফোরণে জ্বলে গিয়েছে। গাড়ির ভিতরটা ধোঁয়ায় ভরে যায়।

image-2943

ফোনটি গাড়িতে রেখে সমুদ্রে সার্ফিং করতে গিয়েছিলেন তিনি। তবে ঠিক কিভাবে এই আইফোন ৭-এ এই বিপত্তি ঘটল তা এখনও স্পষ্ট নয়। এমনকি চার্জিংয়ের সময়ও যথেষ্ট ঠাণ্ডা থাকে বলেও জানান বিশেষজ্ঞরা।

স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ এর বিস্ফোরণের খবর আগেই এসেছে। এই কারণে অনেক বিমান সংস্থা গ্যালাক্সি নোট ৭ ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে। এমনকি স্যামসাং এই ফোন বাজার থেকে তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এর উৎপাদনও বন্ধ করে দিয়েছে।

অস্ট্রেলিয়ান ওই ব্যক্তির ফোন বিস্ফোরণের ঘটনায় তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে অ্যাপল। এর আগে আইফোন ৭ বিস্ফোরণের কোনো খবর পাওয়া যায়নি। তাই এই ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে অ্যাপল কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা