বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিযোগ নিয়ে প্রসূন-প্রাচীর পাল্টাপাল্টি জবাব

বিনোদন ডেস্ক :সম্প্রতি একটি নাটকের শিডিউল ফাঁসানোর অভিযোগ উঠেছে অভিনেত্রী প্রসূন আজাদের বিরুদ্ধে। অভিনেত্রী-নির্মাতা রোকেয়া প্রাচী তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ অভিযোগ তোলেন।তারপর প্রসূন তার ফেসবুকে এ বিষয়ে দীর্ঘ স্ট্যাটাস দেন। এরপর থেকেই এ নিয়ে জলঘোলা শুরু হয়। ইতোমধ্যে ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয়শিল্পী সংঘে প্রসূনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন প্রাচী।

rokeya_prosun1477125123
এ বিষয়ে যোগাযোগ করা হয় রোকেয়া প্রাচীর সঙ্গে। তিনি মূল ঘটনা প্রসঙ্গে রাইজিংবিডিকে বলেন, “গত ১৮ অক্টোবর ফরিদপুরে শুটিংয়ে যাওয়ার কথা ছিল। এ দিন বিকাল ৪টার সময় মালিবাগে গাড়ি পাঠাই প্রসূনকে আনার জন্য। এদিকে ক্যমেরাম্যানসহ অন্য কলাকুশলীরা ভিন্ন ভিন্ন জায়গাতে অবস্থান করছিল। কিন্তু প্রসূন আসে রাত ৮টায়। দেরির কারণ প্রসঙ্গে সে জানায়- শুটিং সেটে তার ভাইকে সঙ্গে নিয়ে আসায় দেরি হয়েছে। কিন্তু ছেলেটি তার আপন ভাই নন। তার অ্যাসিস্ট্যান্টও নন। এমনকি ছেলেটি ছোটও না। সে পরিণত একজন পুরুষ। তারপর প্রসূনকে বলি, ‘আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আজকে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। ওকে রাতে কোথায় থাকতে দেব? এর চেয়ে বরং ও আগামীকাল আসুক আমি রুমের ব্যবস্থা করব।’ কিন্তু প্রসূন ওকে ছাড়া যেতে অস্বীকৃতি জানিয়ে বলে, ‘আপনারা যান আমি ওকে নিয়ে আসছি।’ তখন বলি, তুমি যখন ওকে নিয়ে আসবে তখন আগে বললেই পরতে। আমরা চলে যেতাম।’’

তিনি আরো বলেন, ‘‘গেস্ট থাকবে তুমি আগে আমাকে জানাওনি। জানালে ব্যবস্থা করে রাখতাম। ছেলেটা তোমার অ্যাসিস্ট্যান্ট হলে ড্রাইভারের সঙ্গে রাখতে পারতাম। ছোট হলে আমাদের সঙ্গে রাখতাম। প্রসূন বলে, ‘আপনি এখনি এতটা পেইন দিচ্ছেন সেটে তো আরো বেশি দেবেন।’ তখন আমি বলি, ‘আমি প্রযোজক, পরিচালক। আমি তোমার ভালো-মন্দ দেখব না? তোমাকে পেইন দেব কেন!”

‘‘প্রসূন আজাদের জন্য আমার নাটকের শুটিং বাতিল করতে হলো। এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেই। কারণ শুটিং বাতিল মানেই এতগুলো মানুষের রুটি-রুজিতে আঘাত করা। আর এ বিষয়ে প্রসূন ফেসবুকে লিখেছে : ‘আমাদের মিডিয়ার পরিচালক শিল্পীকে রাতেরবেলা আউট ডোরে একা নিয়ে যেতে চেয়েছে। যেখানে যাওয়াটা অনেক সময় সমস্যা হয়। সে (পরিচালক) তার কু ইচ্ছে চরিতার্থ করতে পারেনি বলে আমার ভাইকে সঙ্গে নিতে দেয়নি।’ আমি ২৭-২৮ বছর ধরে মিডিয়াতে কাজ করছি। অন্য অনেক মেয়েরাও কাজ করছে। আর মেয়ে পরিচালক ইন্ডাস্ট্রিতে হাতে গোনা চার পাঁচজন। বাকি সবাই পুরুষ। তার মানে সমস্ত পরিচালক কী চরিত্রহীন? প্রসূনের এ ধরনের কথা বলা যথেষ্ট আপত্তিকর। সে পরিচালক ও সম্পূর্ণ ইন্ডাস্ট্রিকে অসম্মান করেছে। আমার হয়তো ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। ওকে ফাইন! তাতে সমস্যা নেই, কিন্তু পরিচালকদের এভাবে অসম্মান করে কথা বলতে সে পারে না।’’ বলেন রোকেয়া প্রাচী।

এ ব্যাপারে ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয়শিল্পী সংঘের কাছে প্রসূন আজাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওনারা ব্যবস্থা নিবেন বলেও প্রাচীকে আশ্বস্ত করেছেন সংগঠনের প্রধানরা।

এ প্রসঙ্গে প্রসূন আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রাইজিংবিডিকে বলেন, “কোনো পরিচালক কিংবা পৃথিবীর কোনো মানুষ ইউনিটের হাজার মানুষের সামনে আমাকে অপমান করতে পারেন না। আমি অপরিচিত কাউকে নিয়ে গেলেও এটা করতে পারেন না। সেখানে আমি পরিচয় দিয়েছি, প্রত্যয় আহমেদ আমার ছোট ভাই। সে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত ফটোগ্রাফার। আসলে সে আমার ছোট ভাইকে পছন্দ করেনি। সে চিৎকার করে আমার সঙ্গে কথা বলেছে। যা সে করতে পারে না। আমি নাবালিকা নই। আমার একটা পরিচয় আছে। আমার পরিবার আছে। আমার ঘরের চালের চিন্তা করতে হয় না। ‍যদি চালের চিন্তা করতে হতো তবে হয়তো তার হাতে পায়ে ধরে বলতাম, ‘ম্যাডাম শুটিং করেন।’ আমি ওই পারসোনালিটির মেয়ে না। যে আমাকে সম্মান দেবে না আমি তার কাজ করব না। পুরো বিষয়টি রোকেয়া প্রাচীর পরিকল্পিত। উনি ইচ্ছে করেই এটা করেছেন। আমি এত নোংরা পলিটিক্সের মধ্যে যেতে চাই না।”

তিনি আরো বলেন, ‘আমার পুরো জীবন এখনো পড়ে আছে। আর উনার বয়স তো প্রায় শেষ। আমি তার ফ্যান ছিলাম। সে সুবাদে কাজ করতে যাওয়া। কিন্তু যে আচরণ আমি পেয়েছি আমি খারাপ কিছু করিনি। আর কারো যদি খারাপ কিছু করে থাকি তবে আল্লাহ আছেন। তার বিচার তিনি করবেন। কিংবা মানুষ আমাকে সেভাবে দেখবে। আমি আসলে অভিনয়টা করি আর ওটাই ভালোবাসি। আসলে তিনি একটা নোংরা পলিটিক্সের মধ্যে আমাকে ফেলতে চাইছেন। এবং তারা ওটাই করেন। সুতরাং আমি এ বিষয় নিয়ে আর সময় নষ্ট করতে চাই না।’

আপনার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনে লিখিত অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে আপনার বক্তব্য কী? এমন প্রশ্নের জবাবে প্রসূন বলেন, ‘দেখা যাক। আমি অপেক্ষা করব। দেখি উনারা কী ব্যবস্থা নেন। দেখা হবে এই আর কি।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ