,

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য ট্রাম্প হুমকি : হিলারি ক্লিনটন

153936hilariআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য ডোনাল্ড ট্রাম্পকে হুমকি বলে উল্লেখ করেছেন হিলারি ক্লিনটন। নির্বাচনে জয়ী না হলে ফলাফল মেনে নেওয়া নিয়ে ট্রাম্পের কিছুটা রহস্য রেখে দেওয়ার প্রেক্ষাপটে হিলারি এই ধরনের মন্তব্য করেন।

স্থানীয় সময় গতকাল শুক্রবার ওহাইওর ক্লিভল্যান্ডে এক সমাবেশে হিলারি বলেন, আমরা নেতৃত্ব ও একনায়কত্বের পার্থক্য বুঝি। আর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি আমাদের আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত করার বিষয়গুলোর মধ্যে একটি।

তিনি আরো বলেন, নির্বাচনের ফল ট্রাম্প মেনে নেবেন কিনা তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। এর মধ্যে দিয়ে তিনি আমাদের গণতন্ত্রকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন।

গত বুধবার লাসভেগাসে অনুষ্ঠিত নির্বাচনের তৃতীয় ও শেষ বিতর্কে নির্বাচনের ফল মেনে নেওয়া নিয়ে কিছুটা রহস্য রেখে দেন ট্রাম্প। নির্বাচনের ফলাফল হিলারি ক্লিনটনের পক্ষে গেলে তিনি ফলাফল মেনে নেবেন কি না অনুষ্ঠানের সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, নির্বাচনের ফল দেখেই সিদ্ধান্ত নেবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে