,

আশুগঞ্জে দুই আন্ত:জেলা ডাকাতদলের সদস্য গ্রেপ্তার

1476438557854আশুগঞ্জ  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দেশীয় অস্ত্রসহ দুই আন্ত:জেলা ডাকাতদলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার চরচারতলা ইউনিয়নের ফার্টিলাইজার রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল মনির হোসেন(৩৬) ও হাবিব মিয়া(৪১) দুজনেই চরচারতলা এলাকার মো. কুদ্দুস মিয়ার ছেল।
আশুগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, মনির হোসেন ও হাবিব মিয়া এলাকার চিহ্নিত ডাকাত। তাদের গ্রেপ্তার করার জন্য বিভন্ন যায়গায় অভিযান চালানো হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চরচারতলা এলাকার ফার্টিলাইজার রোডে অভিযান চালায়। পুলিশ মনির ও হাবিবকে প্রেপ্তার করতে পারলেও তাদের সহযোগীরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় রাম-দা উদ্ধার করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করে জানান, মনির ও হাবিবের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, পুলিশ এসোর্ট, মারামারি সহ প্রায় ১৬ টি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা