,

অভিনেত্রী উর্মিলার পিতৃবিয়োগ

urmilaবিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী করের পিতা আর নেই। আজ শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। এই অভিনেত্রীর বাবা অনন্ত করের মৃত্যুতে শোক জানিয়েছেন সংস্কৃতি অঙ্গনের তারকারা।

বেশ কিছুদিন ধরেই তিনি রাজধানীর সামরিক হাসপাতাল(সিএমএইচ)-এ লাইফ সাপোর্টে ছিলেন বলে জানা গেছে। কিন্তু ডাক্তারদের সকল চেষ্টা ব্যার্থ করে আজ সকাল ১০টার দিকে তিনি অনন্তলোকের পথে গমন করেন। অনন্ত কর বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তিনি বেশ ভাল নজরুল সঙ্গীত গাইতেন।

উল্লেখ্য, উর্মিলা শ্রাবন্তী কর ২০০৯ সালে লাক্স চ্যানেলআই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। এছাড়া তিনি গান করেন। ছায়ানট থেকে রবীন্দ্রসঙ্গীতের উপরে ডিপ্লোমা করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করছেন। উর্মিলা যোগাযোগ গোলোযোগ, কালো আর ধলো বাহিরে কেবল, এই গল্প এখানেই শেষ নয়, টিট ফর ট্যার্ট, সার্কেল, জিরো পয়েন্ট, দলছুট ইত্যাদি নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা