,

ক্যামেরুনে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৫৩

0825a08371dc45de4a9d0e2601b85d2d-cameroon-trainপশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুনে অতিরিক্ত যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৫৩ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছে।গতকাল শুক্রবার দেশটির রাজধানী ইয়াউন্ডে ও অর্থনৈতিক কেন্দ্রস্থল দুয়োলা শহরের মধ্যে যাতায়াত করার সময় ছোট শহর ইসেকার কাছে লাইনচ্যুত হয়ে ট্রেনটির বগিগুলো উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের সৃষ্টি হওয়ায় দেশটি জুড়ে সড়ক যোগযোগ বিপর্যস্ত হয়ে পড়ে। এতে করে স্বাভাবিক অবস্থার চেয়ে ট্রেনে যাত্রীদের চাপ অনেক বেড়ে যায়।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্বাভাবিক অবস্থায় গড়ে ৬০০ যাত্রী চলাচল করলেও ট্রেনটি ১৩০০ যাত্রী বহন করছিল।

ক্যামেরুনের পরিবহনমন্ত্রী এডগার্ড অ্যালাইন মেবি জানিয়েছেন, এ দুর্ঘটনায় ৩০০ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা