,

২৪৮ রানে অলআউট বাংলাদেশ (সরাসরি দেখুন)

5808a5fee9ee4632415319-550x367

মাত্র ২৭ রান যোগ করতে বাংলাদেশ হারালো শেষ ৫ উইকেট। ৫ উইকেটে ২২১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা স্বাগতিকরা অলআউট হয়ে গেছে ২৪৮ রানে। তাই প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে থাকলো ৪৫ রানে।

তৃতীয় দিনের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ঠিক যেন দ্বিতীয় দিনের মতো। গতকাল দিনের প্রথম বলে আউট হয়েছিলেন ইংল্যান্ডের ক্রিস ওকস। আর আজ শনিবার তৃতীয় দিনের দ্বিতীয় বলে আউট হয়ে গেলেন সাকিব আল হাসান! মঈন আলীর বলে উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর গ্ল্যাভসে ধরা পড়েন সাকিব। আউট হওয়ার আগে করেছেন ৩১। তার আউটে বাংলাদেশ হারায় ষষ্ঠ উইকেট। বাংলাদেশের ধসের শুরুটাও ওখান থেকেই।

তৃতীয় দিনের আঘাতের শেষটা যে এখানেই নয়। উইকেট হারানোর মিছিলে সাকিবের পর যোগ দেন শফিউল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। ‘নাইট ওয়াচম্যান’ হিসেবে নামা শফিউল ২ রান করে আউট হয়েছেন আদিল রশিদের বলে। আর বল হাতে অভিষেক টেস্টে আলো ছড়ানো মিরাজ ব্যাট হাতে করতে পারেননি কিছুই। মাত্র ১ রান করে বেন স্টোকসের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন প্যাভিলিয়নে।

আশার আলো হয়ে তবু ছিলেন সাব্বির রহমান। মিরাজের মতো তারও যে অভিষেক হয়েছে এই ম্যাচ দিয়ে। ওয়ানডেতে ঝড় তোলা এই ব্যাটসম্যান পাঁচ দিনের ক্রিকেটে কি করেন, সেটাই ছিল তখন দেখার। বিপর্যস্ত বাংলাদেশকে টেনে তোলার দায়িত্বও তখন তার কাঁধে। কিন্তু পারলেন না, অভিষেক টেস্টে পুরোপুরি ব্যর্থ সাব্বির। মাত্র ১৯ রান করে তিনি ফেরেন প্যাভিলিয়নে। বেন স্টোকসের বলে ব্যাটের কানায় লেগে ধরা পড়েন তিনি স্লিপে দাঁড়ানো অ্যালিস্টার কুকের হাতে। তখনই আসলে শেষ হয়ে যায় সব আশা, যার আনুষ্ঠানিকতা ইংল্যান্ড সেরেছে কামরুল ইসলাম রাব্বির উইকেট নিয়ে। তৃতীয় দিনে আউট হওয়া ৫ উইকেটের তিনটিই নিয়েছেন স্টোকস, সব মিলিয়ে ২৬ রানে তার শিকার ৪ উইকেট। আর মঈন আলী ৭৫ রানে নিয়েছেন ৩ উইকেট।

এর আগে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ ৫ উইকেটে ২২১ রানে। আর ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৯৩ রানে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা