,

টিভির লাইভ শোতে ঢুকে পড়ল বিড়াল (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : টেলিভিশনে সংবাদপত্র বিশ্লেষণ চলছে লাইভ অনুষ্ঠানে। হঠাৎ উপস্থাপকের সঙ্গে যোগ দিল একটি বিড়াল।না, সে আমন্ত্রিত কোনো অতিথি নয়। একেবারেই আমন্ত্রণ ছাড়াই অনাকাঙ্খিতভাবেই চলে এসেছে। শুধু আসেনি, উপস্থাপকের ল্যাপটপের ওপর এসে বসে পড়েছে।

cat1477031360

এ ধরনের ঘটনা লাইভ দেখার সুযোগ খুব একটা হয় না। বিরল ঘটনাই বলতে হবে। তুরস্কের একটি টিভির লাইভ শোতে হঠাৎ করেই অনাকাঙ্খিত ওই অতিথি আসে। তবে অনুষ্ঠানের উপস্থাপক ঘাবড়ে যাননি। খুব সুন্দরভাবেই বিষয়টি নিয়ন্ত্রণ করেছেন তিনি।

‘গুড মর্নিং ডেনিজলি’ নামে ওই টিভি অনুষ্ঠানে দেখা গেছে সংবাদপত্রের শিরোনাম পড়ছিলেন উপস্থাপক। হঠাৎ করেই চলে আসে বিড়ালটি। বিষয়টি বিব্রতকর হলেও উপস্থাপক কুদরেত সেলেবিউগলু দক্ষতার সঙ্গে সামলে নেন। দৈনিক ডোডো পত্রিকার শিরোনাম পড়ছিলেন তখন উপস্থাপক, তিনি বলছিলেন ‘শীত আসছে, হিমেল হাওয়া বইছে—’ ঠিক এ সময় বিড়ালটি টেবিলের ওপর উঠে হাঁটাহাটি শুরু করে। বিড়ালটিকে দেখে তার কথার ধারাবাহিকতা বজায় রাখতে তিনি বলে উঠেন, ‘এটা একটা অপ্রত্যাশিত অতিথি, তবে তাকে আদর করা উচিত আমাদের। ঠিকানাহীন বিড়ালদের জন্য নিজেদের ঘরের দরজা খুলে দিয়ে তাকে পানি ও খাবার দেওয়া উচিত। আমাদের সবারই উচিত এ ধরনের বিড়ালের প্রতি যত্নবান হওয়া।’

অনুষ্ঠান শেষে টেলিভিশন কর্মীরা বিড়ালটিকে খাবার দিয়ে তাকে টিভি ভবনেই রেখে দেয়। এরপর তার নাম দেয় ‘হাসনু’।

https://youtu.be/JvPplFkp89Q

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে