,

গুঞ্জনের জবাব দিলেন শাহরুখ

 

বিনোদন ডেস্ক : তারকাদের নিয়ে প্রায়ই নিত্য নতুন গুঞ্জন শোনা যায়। এ গুঞ্জনের বেশির ভাগই থাকে তাদের ব্যক্তিগত জীবনকে ঘিরে।
কিছু কিছু তারকা রয়েছেন যারা এ গুঞ্জনকে গুরুত্ব দিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আবার অনেকেই আছেন যারা এগুলো কানেই তোলেন না। এমন তারকাদের একজন বলিউড কিং শাহরুখ খান।
shahrukh_khan11477027991
সহ-অভিনেত্রীর সঙ্গে রোমান্স কিংবা সমকামী- তাকে ঘিরে অনেক গুঞ্জনই শোনা গেছে। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো গুঞ্জনেই মুখ খোলেন না শাহরুখ। সব ব্যাপারেই চুপ ছিলেন এ তারকা। অবশেষে তাকে ঘিরে গুঞ্জনে নিজের প্রতিক্রিয়া জানালেন শাহরুখ।

তাকে ঘিরে গুঞ্জন স্ত্রী গৌরির ওপর কোনো প্রভাব ফেলে কী না, এমন প্রশ্নের জবাবে কসমোপলিটান ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘আমি একজন চলচ্চিত্র তারকা, ২০ বছর ধরে আমি চলচ্চিত্রে কাজ করছি। আমি বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছি। আমাকে ঘিরে অনেক গুঞ্জনই চাউর হয়েছে যেমন-আমি বিদেশীদের সঙ্গে, পুরুষদের সঙ্গে, আমার সহ-অভিনেত্রীদের সঙ্গে রাত কাটিয়েছি। কিন্তু এগুলো আমাদের ওপর কোনো প্রভাব ফেলে না। কারণ গৌরি ভালো করেই জানে কাজ ছাড়া অন্য কিছু করার সময় আমার নেই।’

তিনি আরো বলেন, ‘আমার ব্যস্ত শিডিউলের কারণে আমি গৌরির সঙ্গে এখন বেশি সময় কাটাতে পারি না। এ কারণেই আমার দাম্পত্য জীবন এখনো নতুনের মতো। আমরা সিনেমা, আমাদের জীবন কিংবা নিজেদের পরিবর্তন নিয়ে চিন্তা করি না। আমাদের সম্পূর্ণ মনোযোগ থাকে আমাদের সন্তানদের প্রতি। তারাই আমাদের জীবনের কেন্দ্রবিন্দু।’

শাহরুখ খান এখন ব্যস্ত ‘দ্য রিং’ সিনেমার শুটিং নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন আনুশকা শর্মা। এছাড়া সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খান ও আলিয়া ভাট অভিনীত ‘ডেয়ার জিন্দেগি’ সিনেমার টিজার। চলতি বছরের ২৫ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা