,

তিনবার ‘আউট’ হয়েও তিনবার ‘নট আউট’ মঈন! দেখুন ভিডিও !

 

স্পোর্টস ডেস্ক :যেন ‘কই মাছের প্রাণ’ মঈন আলীর! ছবি: শামসুল হকমাঝখানে লাঞ্চের বিরতি হয়েছে। কুমার ধর্মসেনা এর মধ্যে একবার লেগ আম্পায়ারের দায়িত্বেও ছিলেন। না হলে তাঁর দায়িত্বে থাকা ছয় বলের মধ্যেই ঘটল ব্যাপারটা। তিন তিনবার লঙ্কান আম্পায়ার তর্জনী তুলে আউট ঘোষণা করলেন মঈন আলীকে। তিনবারই রিভিউ নিল ইংল্যান্ড। তিনবারই ‘নটআউট’ ঘোষিত হলেন মঈন

moeen-ali-binodon69

তিনবারই দুর্ভাগা বোলারের নাম সাকিব আল হাসান!
প্রথমবার ঘটল ইনিংসের ২৭তম ওভারের পঞ্চম বলে। সাকিবের জোরালো আবেদনে আঙুল তুলে দিলেন ধর্মসেনা। এলবিডব্লিউর বিরুদ্ধে রিভিউ করলেন মঈন। ‘আল্ট্রা এজ প্রযুক্তি’ জানাল, বল প্যাডে লাগার আগে পাখির পলকের মতো ছুঁয়ে গেছে ব্যাটের নিচের দিকে। ব্যাটে লেগে প্যাডে, মানে নটআউট!
লাঞ্চের পর প্রথম ওভার। এবারও আক্রমণে সাকিব। দায়িত্বে ধর্মসেনা। স্ট্রাইকিং প্রান্তে? কে আবার, মঈন!
দ্বিতীয় বলে আবারও জোরালো আবেদন। উঠে গেল আঙুল। আবারও রিভিউ। এবার দেখা গেল, বল এতটাই টার্ন করেছে, মিস করত লেগ স্টাম্প। হক আই প্রযুক্তি এবার হতাশ করল বাংলাদেশকে।
ওই ওভারের চতুর্থ বলেই আবার রিভিউ। আগের সব চিত্রনাট্য মেনে এবারও তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হওয়া রিভিউয়ে। এবার দেখা গেল, প্যাডে লাগার সময় বলটা ছিল অফ স্টাম্পের বাইরে। এবারও বেঁচে গেলেন মঈন। ছয় বলের মধ্যে তিনবার আউট হয়েও ঘোষিত হলেন নটআউট!
পরের ওভারেই অবশ্য জো রুটকে আউট করে এই জুটি ভেঙেছেন অভিষেকেই চমক দেখানো অলরাউন্ডার মেহেদী। ৩৩ ওভারে ইংল্যান্ডের স্কোর ছিল ৪ উইকেটে ৮৯। তবে মঈন কিন্তু এখনো আছেন। কই মাছের প্রাণ নিয়ে!

 

https://youtu.be/l9QX-pfeghk

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা