,

মহাকাশের সামরিকীকরণ রুখতে জাতিসংঘের পদক্ষেপ চায় পাকিস্তান

 

আন্তর্জাতিক ডেস্ক :মহাকাশের সামরিকীকরণ রুখতে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি তাহমিনা জানজুয়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। মহাকাশের সামরিকীকরণ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করবে বলেও তিনি মন্তব্য করেছেন।বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা কমিটিতে তাহমিনা বলেন, ‘মহাকাশের সামরিকীকরণ এখন আর কোনও বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়।’

0d30b5117b96b63496c5349bcf04a928-5808a03cd3af6

তিনি আরও বলেন, ‘সামরিক ও বেসামরিক খাতে যে হারে মহাকাশের ব্যবহার বাড়ছে, তাতে সেখানে সামরিকীকরণের বিষয়টি এড়িয়ে যাওয়া যায় না।’

উল্লেখ্য, ১৯৬৭ সালের ‘আউটার স্পেস ট্রিটি’ অনুযায়ী, মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুদ রাখা নিষিদ্ধ করা হলেও অন্যান্য সাধারণ যুদ্ধাস্ত্রের বিষয়ে কোনও নিষেধাজ্ঞা সেই চুক্তিতে রাখা হয়নি।

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এবং সামরিক প্রযুক্তির উন্নয়নের দিকে ইঙ্গিত করে তাহমিনা আশঙ্কা প্রকাশ করেন, ‘মহাকাশের সামরিকীকরণ অস্থিরতা সৃষ্টি করবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে।’

তিনি আরও জানান, পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলোও এখন মহাকাশ প্রযুক্তি নিয়ে কাজ করছে। তা ওইসব দেশের ওপর ‘বোঝা স্বরূপ’।

ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দক্ষিণ এশিয়ার মতো অঞ্চলগুলোতে স্থিতিশীলতা বিনষ্ট করবে উল্লেখ করে তাহমিনা জাতিসংঘকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে