,

মির্জা আব্বাসসহ ৩ জনের বিচার শুরু

 

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ তিনজনের বিরুদ্ধে বিচার শুরু করেছেন আদালত।অপর দুই আসামি হলেন- সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির ও সাবেক যুগ্ম সচিব বিজন কান্তি সরকার।

image-2708-1476956879

বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আমিনুল হক বিচার শুরু করার এ আদেশ দেন। একই সঙ্গে আদালত মামলার অপর দুই আসামি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের হিসাবরক্ষক মনসুর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমানকে অব্যাহতির আদেশ দিয়েছেন। মামলাটির সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ১ জানুয়ারি ধার্য করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় আলমগীর কবির ২০০৬ সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতি নামে একটি সংগঠনকে নামমাত্র মূল্যে মিরপুরে সাত একর জমি বরাদ্দ দেয়ার সুপারিশ করেন। প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বাজারমূল্যের চেয়ে কম দামে ওই জমি বরাদ্দ দিয়ে রাষ্ট্রের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি করে। এই অভিযোগ এনে ২০১৪ সালের ৩ মার্চ রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় আরো অভিযোগ করা হয়, ঝিলমিল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে নকশা করা জমি বিনা কারণে বাতিল করে ঢাকা সাংবাদিক সমবায় সমিতির অনুকূলে বরাদ্দ দেন গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির। ওই সময় গণপূর্তমন্ত্রী ছিলেন মির্জা আব্বাস।

তদন্ত শেষে গত বছরের ১২ ফেব্রুয়ারি মির্জা আব্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন দুদকের উপপরিচালক হামিদুল হাসান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে