,

ইমরান খানকে গ্রেফতার করছে পাকিস্তান সরকার

imrankhan20161020141702পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানকে গ্রেফতার করছে সে দেশের সরকার। সরকারবিরোধী আন্দোলনে ইসলামাবাদকে অচল করে দেয়ার পরিকল্পনার অভিযোগে আগামী ২ নভেম্বরের আগে সাবেক এই ক্রিকেট তারকা গ্রেফতার হতে পারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সূত্র বলছে, তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানসহ দলটির আরো কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা গৃহবন্দি হতে পারেন। সরকারবিরোধী আন্দোলনে ব্যাপক জনসমাগমের পরিকল্পনা ঠেকাতে এটি করা হতে পারে।

পানামা পেপারস কেলেঙ্কারিতে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম প্রকাশিত হওয়ার পর থেকে তার পদত্যাগের দাবি জানিয়ে আসছে পিটিআই। এরই অংশ হিসেবে সরকারি কার্যক্রম ঠেকাতে ইসলামাবাদকে অচল করে দেয়ার কর্মসূচি ঘোষণা করেছে পাকিস্তানের সাবেক এই ক্রিকেট অধিনায়ক ও বর্তমান রাজনীতিক।

সম্প্রতি নওয়াজ শরিফ নেতৃত্বাধীন ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ বলছে, কেউ-ই ইসলামাবাদ অচল করতে পারবে না এবং এ ধরনের চেষ্টা প্রতিরোধ করবে সরকার।

এদিকে বিরোধী দলের নেতা ইমরান খানের ইসলামাবাদ দখল আন্দোলন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে চীন। পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মঙ্গলবার ইমরান খানের সঙ্গে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। দেশটিতে চীনের ৫১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ যাতে সরকারবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি ওই আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে