,

সরাইলে যাত্রীবাহী বাস খাদে : আহত ১০

b-baria-map-mainস্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলায় এ দুর্ঘটনা ঘটে।তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সাভারের আমিনবাজার থেকে একটি যাত্রীবাহী বাস সিলেটের শাহ্জালাল (র.) এর মাজারের উদ্দেশ্যে যাচ্ছিল।

পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১০ জন আহত হন।

ওসি আরো জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে এবং দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা