,

ববি-পুতুলকে নিয়ে খবরটি সঠিক নয়

putul-bobi-235x150নিউজ ডেস্ক: আওয়ামী লীগের আসন্ন ২০তম জাতীয় কাউন্সিলে কাউন্সিলর হিসেবে থাকছেন না প্রধানমন্ত্রী শেখ হসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানা পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি। একটি অনলাইনে এধরনের খবর পরিবেশিত হলেও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ’র ব্যক্তিগত সচিব আশিকুর রহমান জানিয়েছেন এ খবরটি সঠিক নয়। তারা কাউন্সিলে যোগ দেবেন।
পরিবর্তন ডট কমের ওই খবরে বলা হয়, সায়মা হোসেন পুতুল ও রাদওয়ান মুজিব সিদ্দিকী ববিকে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে কাউন্সিলর হিসেবে প্রস্তাব করা হলেও চূড়ান্ত বাছাইয়ে তারা বাদ পড়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য এ তথ্য জানান।
তারা জানান, প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানা পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি জাতিসংঘ-এর দুইটি পদে কর্মরত থাকায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তারা কাউন্সিলে কাউন্সিলর পদ থেকে বাদ পড়েছেন।
সায়মা ওয়াজেদ পুতুল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও শেখ রেহানা পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিকী ববিকে কাউন্সিলর করে তালিকা জমা দিয়েছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
আওয়ামী লীগের ২০তম জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা