,

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ৩ ক্রিকেটারের অভিষেক

download-93৩ ক্রিকেটারের অভিষেকইংলিশদের বিপক্ষে দুই ম্যাচের প্রথম টেস্টটি মাঠে গড়াচ্ছে বৃহস্পতিবার সকাল দশটায়। সকালে ইতোমধ্যেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক।

এর আগে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ। ফলে ১৪ মাস ১৭ দিন পর ফের সাদা পোষাকে খেলতে নামছে টাইগাররা।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ৩ ক্রিকেটারের অভিষেক হচ্ছে। ৭৯ নম্বর ক্রিকেটার হিসেবে মেহেদী হাসান মিরাজ, ৮০ নম্বর ক্রিকেটার হিসেবে সাব্বির রহমান রুম্মন ও ৮১ নম্বর ক্রিকেটার হিসেবে কামরুল ইসলাম রাব্বির অভিষেক হচ্ছে। বাংলাদেশ দুইজন পেসার নিয়ে খেলছে। একাদশের বাইরে রয়েছেন সৌম্য সরকার, শুভাগত হোম ও নুরুল হাসান সোহান।

অন্যদিকে ইংলিশ দলে অভিষেক হচ্ছে বেন ডাকেটের। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছিল তার।

বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতার পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও চোখ ইংলিশদের। অন্যদিকে কঠিন লড়াইয়ের প্রত্যাশা করেছিল বাংলাদেশ।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, শফিউল, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি ও সাব্বির রহমান রুম্মন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা