বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের ফল মানবেন কিনা বলতে নারাজ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শীর্ষ দুই প্রার্থীর সর্বশেষ বিতর্কে ফের দেখা গেলো চিরাচরিত ডনাল্ড ট্রাম্পকে। নির্বাচনের ফল মেনে নেবেন কিনা এমন প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানালেন রিপাবলিকান দলের এই প্রার্থী। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে দেখা গেছে দৃঢ়চিত্ত। পুরো বিতর্কে তারা অর্থনীতি, মধ্যপ্রাচ্য ও পররাষ্ট্র নীতিসহ নানা বিষয়ে কথা বলেছেন। তবে মার্কিন গণমাধ্যমগুলোতে শিরোনাম হয়েছে নির্বাচনের ফল মেনে নেয়া প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য।

36587_trump
নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদনে বলা হয়েছ, ট্রাম্পের এ মন্তব্যে মার্কিন গণতন্ত্রের ওপর সন্দেহের ছায়া নেমে এসেছে। সিএনএন বলেছেন, ট্রাম্পের এই মন্তব্য মার্কিন গণতন্ত্রের মৌলিক এক আদর্শ থেকে নজিরবিহীন প্রস্থান।
ট্রাম্প মন্তব্য করেন, ফল মানবেন কি না সেটা সময় হলে দেখবেন। আর বিষয়টা নিয়ে কৌতুহলে রাখতে চান সবাইকে। ওদিকে, বিতর্কের আগ দিয়ে ট্রাম্পের রানিংমেট মাইক পেন্স সিএনএনকে বলেন, তিনি নিশ্চিতভাবে নির্বাচনের ফল মেনে নেবেন। অবশ্য, রানিং মেটের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বিমত পোষণ করার নজির এটাই ট্রাম্পের প্রথম নয়।
ট্রাম্পের এমন মন্তব্যকে ‘ভয়ঙ্কর’ আখ্যা দিয়েছেন হিলারি ক্লিনটন। তিনি বলেন, ‘যে কোন কিছু তার বিরুদ্ধে গেলে সেখানে জালিয়াতি হয়েছে বলে অবস্থান নেন ট্রাম্প। আমাদের গণতন্ত্র এভাবে কাজ করে না। আমাদের পদচারণা ২৪০ বছর ধরে। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করে আসছি। আমরা নির্বাচনের ফল মেনেছি সবক্ষেত্রে; বিজয়ী প্রার্থীকে আমাদের পছন্দ না হলে। আর নির্বাচনের সময় বিতর্কের মঞ্চে দাড়ানো যে কারো কাছ থেকে এটাই প্রত্যাশিত।’
ট্রাম্পকে উদ্দেশ্য করে হিলারি আরও বলেন, আমাদের গণতন্ত্রকে খাটো করছেন তিনি। আর আমি বিস্মিত যে আমাদের প্রধান দুই রাজনৈতিক দলের একটির প্রার্থী এমন একটা অবস্থান নেবেন।’
নির্বাচনের মাত্র ১৯ দিন হাতে রেখে, ইতিমধ্যে গুরুত্ব্পূর্ণ রাজ্যগুলোতে এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন। তার ওপর নির্বাচনের ফল নিয়ে ট্রাম্পের করা বক্তব্য প্রভাব ফেলবে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।
বিতর্ক চলাকালীন সিএনএন/ওআরসি’র তাৎক্ষণিক জরিপে উঠে এসেছে যে, দর্শকদের মধ্যে ৫২ শতাংশ মনে করেন বিতর্কে বিজয়ী হয়েছেন ট্রাম্প। পক্ষান্তরে ৩৯ শতাংশ মনে করেন ট্রাম্প জিতেছেন বিতর্কে।

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু