,

কচ্ছপের কাছে বাস্তবেও হেরে গেল খরগোশ!

 
আন্তর্জাতিক ডেস্ক :খরগোশ আর কচ্ছপকে নিয়ে ঈশপের গল্পটি কে না জানে? কিন্তু অনেকেরই হয়ত মনে হতো, বাস্তবে এমনটা সম্ভব নয়। কিন্তু এই ভিডিওটি দেখলে সে সংশয় আর থাকবে না কারো।

13ce77cb98a67f86b88125362e408b78-5807c4cabcf78

ঈশপের গল্পটি ছিল এমন। একদা এক বনে এক খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত। দুই জনের মধ্যে বেশ বন্ধুত্বও ছিল। খরগোশ খুব জোরে ছোটে। আর কচ্ছপ? সে চলে ধীরে ধীরে হেলেদুলে। কচ্ছপের হাঁটা দেখে একদিন খরগোশটি আর চুপ করে থাকতে না পেরে হেসে ফেললো।

কচ্ছপকে এ রকম ব্যঙ্গ করতে শুনে কচ্ছপটি খরগোশকে গম্ভীর কণ্ঠে বলল, ‘এতো হাসার কী আছে? এসো প্রতিযোগিতায় নামো। তখন দেখা যাবে।’ শুরু হয়ে গেল প্রতিযোগিতা। খরগোশ একটু দৌড়েই পেছনে ফিরে তাকিয়ে দেখতে পেল কচ্ছপ অনেক অনেক পেছনে পড়ে আছে। সেদিন রোদের তেজ ছিল খুব। পাশেই একটা গাছের নিচে একটু ছায়া দেখে খরগোশ ভাবল, ‘একটু বিশ্রাম নেয়া যাক। এইখানে পৌঁছতে কচ্ছপের অনেক দেরি হবে।’ তো গাছের ছায়ায় ফুরফুরে হাওয়ায় খরগোশ ঘুমিয়েই পড়ল। অন্যদিকে কচ্ছপ সমানে একটানা হেঁটে চলল। যখন খরগোশের ঘুম ভাঙল নদীর তীরের সেই অশ্বত্থ গাছটার দিকে ছুটতে থাকল। সেখানে গিয়ে হাঁফাতে হাঁফাতে খরগোশ দেখল তার আগেই সেখানে কচ্ছপ পৌঁছে বিশ্রাম করছে।

তবে বাস্তবে কচ্ছপ আর খরগোশের দৌড়ে কি ঘটেছে তা জানতে হলে আপনাকে দেখতে হবে ভিডিওটি। এতে আছে খরগোশ আর কচ্ছপের দৌড়। ফলাফলও একই। কিন্তু মাত্র ৭ দিনে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তা দেখার ভিড় লেগেছে। ১০ অক্টোবর ভিডিওটি আপলোড করার পর ফেসবুকে দেখা হয়েছে ৪৭ লাখ বার। ‘ব্যাকবেঞ্চ ইন’ ভিডিওটি প্রথমে আপলোড করে ফেসবুকে। ‘ফাইভ মিনিট ক্র্যাফট’ও পরে ফেসবুক পাতায় তা আপলোড করে। এরপর ট্রেন্ডিং ভিডিও ইউটিউবে আপলোড করেছে এটি। একই তারিখে ইউটিউবে ভিডিওটি আপলোড করার পর ২৮ হাজার বার দেখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা