,

নেতৃত্ব নিয়ে নতুন সমীকরণ : সৈয়দ আশরাফ সভাপতি, সাধারণ সম্পাদক জয়

joy-vs-asraf-1আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় নেতৃতে পরিবর্তন আসছে এমন আলোচনা জোরালো হয়ে উঠেছে রাজনৈতিক মহলে। কাউন্সিলে নতুন নেতৃত্ব আসবে এমন ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গণভবনে অনুষ্ঠিত বর্তমান কার্যনির্বাহী কমিটির সর্বশেষ সভায় তিনি এমন ঘোষণা দেন।
নতুন নেতৃত্ব কী হতে পারে তা নিয়ে দলটির অভ্যন্তরে নানা গুঞ্জণ শুরু হয়েছে।
শেখ হাসিনা দলীয় সভাপতির পদ থেকে স্বেচ্ছায় সরে গেলে সে পদে আলোচিত হয়ে উঠেছে বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নাম। আর এ ক্ষেত্রে সাধারণ সম্পাদক হিসেবে আলোচিত নাম বঙ্গবন্ধুর দৈহিত্র সজীব ওয়াজেদ জয়।
বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল মঞ্চ পরিদর্শন শেষে সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্যদের আওয়ামী লীগের নেতৃত্বে আসার এটাই উপযুক্ত সময়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এর আগে বলেছেন, জয় আওয়ামী লীগের রাজনীতিতে সম্পদে পরিণত হবেন।
আরেক প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, এবারের কাউন্সিলের মূল ফোকাস থাকবেন সজীব ওয়াজেদ জয়।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা