,

মঞ্চেই সঞ্চালকের যৌন হয়রানি

বিনোদন ডেস্ক : টিভি শোগুলোতে প্রায়ই নানা বিব্রতকর ঘটনা ঘটে থাকে। সম্প্রতি তেমনি এক ঘটনা ঘটেছে ফ্রান্সের জনপ্রিয় টিভি গেম শো ‘তুস পাস অ্যা মন পস্টে’।অনুষ্ঠানে অতিথি ছিলেন অভিনেত্রী সোরোয়া। বেশ ভালোই চলছিল সবকিছু। একপর্যায়ে অনুষ্ঠানের সঞ্চালক জ্যাঁ মিচেল ম্যায়রে এ অভিনেত্রীর গালে চুমু খেতে চান। তিনি অস্বীকৃতি জানালে তার বুকে চুমু দেন সঞ্চালক।

soroya_marie1476862935

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। বিষয়টিকে ‘যৌন হয়রানি’ বলে অবিহিত করছেন অনেকে।

ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে- ফ্রান্সের রেডিও এবং টেলিভিশন রেগুলেটরি ‘দ্য সুপ্রিম কাউন্সিল অব অডিওভিজ্যুয়াল (সিএসএ)’র কাছে এরই মধ্যে ২৫০টির অধিক অভিযোগ জমা পড়েছে। এ বিষয়ে তদন্ত করবে বলে জানিয়েছে তারা।

ফ্রেঞ্চ টিভি উপস্থাপক সেরিল হানোওনা অনুষ্ঠানের সহ উপস্থাপক ছিলেন। টানা ৩৫ ঘণ্টা শোটির সঞ্চালক হিসেবে জাতীয় রেকর্ড গড়ার চেষ্টা করছিলেন তিনি। তখনই বিতর্কিত দৃশ্যটি দেখা যায়।

একটি অংশে তারা সম্প্রতি ঘটে যাওয়া কিম কার্দাশিয়ানের সঙ্গে ডাকাতির ঘটনা নিয়ে মজা করার চেষ্টা করেন। সেখানে সোরোয়া অভিনয় করেন কিম কার্দাশিয়ানের চরিত্রে। ম্যায়রে তাকে উদ্ধার করেন। তখন হানোওনা সোরোয়াকে জিজ্ঞেস করেন, তিনি ম্যায়রেকে চুমু খেতে দিতে ইচ্ছুক কি না?

কিন্তু সোরোয়া চুমু খেতে দিতে অস্বীকৃতি জানান। তিনি তার মাথা ঘুরিয়ে নেন। সে সময় ম্যায়রে সোরোয়ার বুকে চুমু দেন। বিষয়টি নিয়ে ম্যায়রে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। সি এইট চ্যানেল অনুষ্ঠানটি সম্প্রচার করে। তারাও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

ফ্রান্সের আইন অনুযায়ী যৌন হয়রানির সাজা ৫ বছরের কারাদণ্ড এবং জরিমানা ৭৫ হাজার ইউরো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা