,

হ্যাপির বিয়ে : গুঞ্জন নাকি সত্যি

 

বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনের আলোচিত নাম নাজনীন আক্তার হ্যাপি। গত দুই বছর ধরে বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। কাজের মাধ্যমে যতটা আলোচনায় এসেছেন, তারচেয়ে বেশি সমালোচিত হয়েছেন ক্রিকেটার রুবেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে। তবে এখন মিডিয়া থেকে নিজেকে অনেকটাই আড়ালে রেখেছেন তিনি।

najnin-akther-1428575713

 

আবারো খবরের শিরোনাম হ্যাপি। তবে এবার প্রেম নয়, তার বিয়ের খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। প্রকাশিত খবরে জানানো হয়েছে, সোমবার রাতে মিরপুরের রূপনগরে বিয়ে হয় হ্যাপির। বিয়ের পর আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মিষ্টি বিতরণও করা হয়। হ্যাপির বর মিরপুরের একটি মাদ্রাসার শিক্ষক। বিয়ের সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদমাধ্যমে হ্যাপির বোন শারমিন আক্তার পপি বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। পপি জানিয়েছেন, সুন্নতি তরিকায় বিয়ে হয়েছে হ্যাপি আপুর। কিন্তু হ্যাপি বিষয়টি অস্বীকার করে ফেসবুক পেজে লেখেন : ‘‘আমার বিয়ে হয়নি! আমার বাসার লোকদের মাধ্যমে জানতে পারলাম ‘গোপনে বিয়ে সারলেন হ্যাপি’ এই শিরোনামে নিউজ যাচ্ছে! ভেবেছিলাম বিষয়টা পাত্তা দেব না কিন্তু এত বাড়াবাড়ি হচ্ছে যে, অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে!’’

তিনি আরো লেখেন : ‘এবার আসল ঘটনায় আসি! বিয়ের যে নিউজ হচ্ছে, যে তারিখ ও সময় উল্লেখ করে, সেটা আসলে বিয়ে নয়। আমাকে বিয়ের জন্য পাত্রপক্ষ দেখতে এসেছিল। পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা হয়েছে তবে তা পাকা কথাবার্তা নয়। আর কাবিনটাবিন অনেক পরের কথা। আল্লাহ চাইলে বিয়ে হবে, না হলে না। দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালগুলোর কাছে একটা অনুরোধ- পুরোপুরি নিশ্চিত না হয়ে কোনো খবর প্রকাশ করবেন না। আল্লাহ যেদিন আমার বিয়ের ফায়সালা করবেন সেদিনই জানিয়ে দেব ইনশাআল্লাহ!’

খবর প্রকাশের পর রাইজিংবিডির এই প্রতিবেদক বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে খবরের সত্যতা জানার চেষ্টা করেন। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক হ্যাপির ঘনিষ্ট এক বান্ধবী বলেন, ‘হ্যাপির বিয়ে হয়েছে। তবে সে এখন তার পরিবারের সঙ্গেই আছেন। মাদ্রাসায় থাকেন না।’

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন চলচ্চিত্র পরিচালক রাইজিংবিডিকে বলেন, ‘হ্যাপির বাসা আমার বাসার কাছে। হ্যাপি ও তার বোন একসঙ্গে থাকে। তার সঙ্গে আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে। সে বিয়ে করেনি। বিয়ে করলে আমি জানতাম।’

এ দিকে হ্যাপির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সব মিলিয়ে হ্যাপির বিয়ের বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অনেকে মনে করছেন, মিডিয়ায় আলোচনায় থাকার জন্যই এমন কৌশল নিয়েছেন হ্যাপি। তবে খুব শিগগিরই বিষয়টি খোলাসা হবে বলে হ্যাপির পরিচিতজনেরা মনে করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে