,

হিলারির বিপক্ষে ওবামার ভাই!

 
নিজস্ব প্রতিবেদক :মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে গলা ফাটাচ্ছেন প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্ট লেডি মিশেল, তখন কিনা প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ওবামার ভাই! অবশ্য আপন ভাই নন, সৎ ভাই।

image-2618

প্রেসিডেন্ট ওবামার এই ভাইটির নাম মালিক। জন্ম কেনিয়ায় হলেও তিনি এখন মার্কিন নাগরিক। বুধবার রাতে লাস ভেগাসে হিলারি ও ট্রাম্পের তৃতীয় ও শেষ বিতর্ক অনুষ্ঠানে ট্রাম্পের মেহমান হিসেবে তার হাজির থাকার কথা।

এ বিষয়ে তিনি বলেন, বিতর্ক অনুষ্ঠানে থাকার কথা ভেবে আমি খুব উত্তেজিত বোধ করছি। আসলে ট্রাম্পই পারবেন আমেরিকাকে আবার মহান দেশে পরিণত করতে।
ট্রাম্পের সুরে সুর মিলিয়ে মালিক বলেন, মার্কিন মূলধারার মিডিয়া পক্ষপাতদুষ্ট।

ট্রাম্পের বিরুদ্ধে উত্থাপিত নারী কেলেঙ্কারির অভিযোগও উড়িয়ে দেন মালিক। বলেন, এসব কথা ওরা আগে বললো না কেন? আমি ওদের কথা মোটেই বিশ্বাস করি না।

পররাষ্ট্র মন্ত্রী হিসেবেও হিলারির পারফরম্যান্সের কঠোর সমালোচনা করেন মালিক। তার মতে, হিলারির ভূমিকার কারণে মধ্যপ্রাচ্যে গোলযোগ ও সহিংসতা বেড়েছে। লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মোয়াম্মার গাদ্দাফি একজন ভালো বন্ধু ছিলেন। আজ লিবিয়ার কী অবস্থা, দেখুন!

ওবামার চাইতে তিন বছরের বড় মালিক। ওবামার সঙ্গে তার সর্বশেষ সাক্ষাৎ হয় গত বছর আগস্টে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি হোয়াইট হাউসে গিয়েছিলাম জাস্ট হ্যালো বলতে, সৌজন্য সাক্ষাৎ আর কী। তবে অভ্যর্থনাটি খুব উষ্ণ ও আন্তরিক ছিল না। হ্যান্ডস অফ ধরনের একটা ব্যাপার, ভেরি বিজনেসলাইক, ভেরি ফর্মাল। সূত্র : নিউ ইয়র্ক পোস্ট

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে