বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বালুচিস্তানে এক সপ্তাহে ১০০ জনকে হত্যা করেছে পাকিস্তান (ভিডিও)

baluch-killing-550x350স্বাধীনতার আগে বাংলাদেশে যেমন নির্যাতন চালিয়েছিল পাকিস্তান, একইভাবে স্বাধীনতাকামী বালুচদেরও হত্যা ও নির্যাতন চালানো হচ্ছে। পাকিস্তানি সেনাবাহিনী ২৪ ঘন্টা বালুচিস্তানে টহল দিচ্ছে। বালুচ মহিলাদের অপহরণ থেকে শুরু করে, সাধরণ মানুষদের ওপর অত্যাচার- সবকিছুই করছে পাকিস্তানি সেনা। গত এক সপ্তাহে বালুচিস্তানের প্রায় ১০০ মানুষকে হত্যা করেছে পাকিস্তান। কিন্তু পাক সেনার কড়া নজরদারির কারণে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা বলে দাবি করেছেন বালুচ স্বাধীনতাকামী নেত্রী করিমা বালোচ।
ভারতের প্রভাবশালী হিন্দি দৈনিক জাগরণের খবরে বলা হয়েছে, বালুচিস্তানে প্রতিবাদ করলেই গুলি করে হত্যা করা হয় প্রতিবাদকারীদের। আর তাই লুকিয়ে পাকিস্তানের সেনাদের নির্যাতনের দৃশ্য ভিডিও করে তা মিডিয়ায় প্রকাশ করে বালুচিস্তানের মানুষ। সম্প্রতি এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানি সেনা কীভাবে নির্যাতন চলাচ্ছে সেখানকার মানুষের ওপর। ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। রেহাই দেওয়া হচ্ছে না শিশুদেরও। শুধু তাই নয়, ভিডিওতে দেখা যাচ্ছে, বালুচিস্তানে একটি বাড়িতে আগুন লাগানোর পর, সেখান থেকে পালিয়ে যাচ্ছে এক পাকিস্তানি সেনা।
জাগরণের খবরে বলা হয়, বালুচিস্তানের মানুষের ওপর নির্যাতনের ওই ছবি সামনে আসলেও পাকিস্তান সরকার এ বিষয়ে নিরবতা পালন করছে। বালুচিস্তানে পাকিস্তানি সেনাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হয়েছেন নির্যাতনের বিদেশে বসবাসকারী বালূচরা। বালুচরা সরবই হচ্ছেন শুধু তাই নয়, পাকিস্তানের দখলদারি থেকে যাতে স্বাধীনতা পান সেকানকার মানুষ, সে বিষয়েই ক্রমশ জোরদার হচ্ছে বালুচদের আন্দোলন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ