বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন : সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তায় ২ হাজার পুলিশ

moni-edited-main-550x307ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের। সর্বস্তরের নেতাকর্মীদের পদচারণায় মুখর এখন সোহরাওয়ার্দী উদ্যান। বেশ কয়েকদিন ধরে বিরতিহীনভাবে চলছে সম্মেলনের মঞ্চ, প্যান্ডেলসহ আশপাশের এলাকার সাজসজ্জার কাজ। পুরো উদ্যানে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। ১৫০ ফুট লম্বা নৌকা আকৃতির মঞ্চে ২২ অক্টোবর সকালে ২০তম সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তিপূর্ণভাবে সম্মেলন সফল করতে সোহরাওয়ার্দী উদ্যানের আয়োজন স্থলে সার্বক্ষণিক তদারকি করছেন দলের সিনিয়র নেতা ও কর্মীরা।
এদিকে নিরাপত্তায় এখন থেকেই কাজ করছেন পুলিশ সদস্যরা। সব মিলিয়ে উদ্যানে এখন সাজ সাজ রব।
নিরাপত্তার বিষয়ে শাহবাগ থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, সম্মেলন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তায় কাজ করছেন প্রায় ২ হাজার পুলিশ। তিনি জানান, পুলিশের পাশাপাশি কাজ করছেন সাদা পোশাকে পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা।
অপরদিকে বুধবার বেলা ১১টার দিকে সম্মেলনস্থল পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, ২০তম জাতীয় সম্মেলনে দল পরিচালনায় একটি শক্তিশালী নেতৃত্ব উপহার দেওয়া হবে। সৈয়দ আশরাফের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ