,

ব্রাহ্মণবাড়িয়ায় মা ও মেয়ের লাশ উদ্ধার

las-udderআমির জাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতার একটি বাড়ি থেকে দুপুর ১২টার দিকে দিন মজুরের স্ত্রী ও কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় দিনমজুর বাচ্চু মিয়া (৪৫) পলাতক রয়েছে। নিহতরা হল মালিহাতা গ্রামের রিক্সা চালক বাচ্চু মিয়ার স্ত্রী সরুফা বেগম (৩০) ও তার কন্যা মারুফা বেগম (১০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত সরুফা বেগম একটি বয়লারে কাজ করত। আজ সকালে কাজে না যাওয়ায় তার সহকর্মীরা বাড়ি এসে তার খোজ করে। ঘরে তালা দেখে তাদের সন্দেহ হয়। পরে গ্রামবাসী জড়ো হলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘরের তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে। তাদের শরীরের উরনা পেচানো ছিল।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মাঈনুর রহমান সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত দুই জনের বাড়ি সরাইল কুট্টাপাড়া গ্রামে। ঘাতক বাচ্চু মিয়ার বাড়ি সরাইল শাহবাজপুর গ্রামে। নিহতদের লাশের সুরতাহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে তাদের গলায় উরনা পেচিয়ে শ্বাাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পড়েই কিভাবে হত্যা কার হয়েছে তা জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা